https://www.prothomalony.com/
8643
new-york
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী, সাবেক সিনেটর ও নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিল সদস্য হাইরাম মনসেরাতের জন্য ফান্ডরেইজিং অনুষ্ঠান করা হয়েছে।২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ এ ফান্ডরেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারেক হাসান, আশা ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকাশ রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবুল কাশেম, সাইফুল ইসলাম, মনির আহমেদ, আহসান হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে হাইরাম মনসেরাত অ্যাসেম্বলি সদস্য প্রার্থী হিসেবে তার কর্ম পরিকল্পনা তথা নির্বাচনী প্রতিশ্রুতি সবার সামনে তুলে ধরনে।
প্রসঙ্গত, হাইরাম মনসেরাত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক ৩৫ থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। করোনা, রিগো পার্ক, ইস্ট এলমহাস্ট ও ফরেন হিল তার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন