https://www.prothomalony.com/
8591
new-york
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বয়স্ক নাগরিকদের টার্গেট করে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। ছিনতাইকারীরা সম্প্রতি ষাটোর্ধ্ব নারী ও পুরুষদের টার্গেট করছেন। বয়স্কদের টার্গেট করতে গিয়ে অনেক সময় তাদের মারধরের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় অভিযোগের ভিত্তিতে সম্প্রতি পুলিশ একজনকে আটক করেছে।
নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীদের এই চক্রটি প্রবীণ নাগরিকদের টার্গেট করে। সুযোগ বুঝে কখনও ডাকাতি করে, আবার কখনও আক্রমণ করে বসে। সম্প্রতি এলি কলিন নামের এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তারা একজনকে আটক করেন।
ভুক্তভোগী এলি কলিন বলেন, আমি একটি পাতাল রেল স্টেশনের সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। যখন আমি অর্ধেক গেলাম, তখন হঠাৎ ধাক্কাধাক্কি অনুভব করলাম। তখন আমি রেলিং ধরে রাখলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম, কেউ একজন আমার পকেটবুকে হাত দিয়ে আমার মানিব্যাগটি নিয়ে গেছে।
এই দৃশ্যটি খুবই ভীতিকর ছিল জানিয়ে কলিন বলেন, পাতাল রেলে যা চলছে, এক মিলিয়ন বছরেও তা হবে কখনও ভাবতেও পারিনি। এই মুহূর্তে এই শহরে সব কিছু চলছে, কেন পৃথিবীতে কেউ একজন মহিলার হারানো মানিব্যাগ নিয়েও চিন্তা করবে।
নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট জুয়ান হার্নান্দেজ বলেন, যে লোকটি কলিনকে ছিনতাই করেছিলেন, তিনি একজন ৯০ বছর বয়সী মহিলা ও ৮৩ বছর বয়সী একজন পুরুষসহ কমপক্ষে তিনজনকে ডাকাতি করেছিলেন।
এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ব্যক্তিটি বয়স্কদের লক্ষ্য করে এসব ছিনতাই করে।
হার্নান্দেজ বলেন, একবার যখন আমরা তার কাছে গিয়েছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম যে এই একই লোককে আমরা খুঁজছিলাম। তাই আমরা তাকে অবিলম্বে গ্রেপ্তার করেছি।
এদিকে ছিনতাইকারীকে আটকের খবর পেয়ে বেশ অবাক হয়েছেন ভুক্তভোগী এলি কলিন। তিনি বলেন, আমি এমনটা হবে চিন্তাও করিনি। তবে পুলিশ তার গল্প শুনে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছিল বলে জানান তিনি।
নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান মাইকেল কেম্পার বলেন, পুলিশরা প্রতিদিন এটি করে। এটি একটি অন্য উদাহরণ। পুলিশ জনগণকে সাহায্য করে, ন্যায়বিচার দেয়। খারাপ লোকদের গ্রেপ্তার করে।"
নিউইয়র্ক থেকে আরো পড়ুন