https://www.prothomalony.com/

8529

new-york

নিউইয়র্ক

কর্নফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে আয়কর দিলেই মিলবে হাজার ডলার পুরস্কার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ০২:১৫

নিউইয়র্কের স্বনামধন্য আয়কর দাখিল সেবাদানকারী প্রতিষ্ঠান কর্নফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে আয়কর দাখিল করলেই পাওয়া যাবে হাজার ডলার পুরস্কার। প্রতিষ্ঠানটির মাধ্যমে আয়কর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে কর্নফুলী ট্যাক্স সার্ভিসের সিইও এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম বলেন, আয়কর দাখিল প্রক্রিয়াকে উৎসাহিত করতে আমাদের এই পরিকল্পনা। কিছু লোক এই অর্থ পেয়ে নিজেরা তাদের পছন্দমত গ্রোসারি বা ব্যাক্তিগত কাজে এই ডলার খরচ করতে পারবেন। এতে তাদের কিছুটা হলেও উপকার বলে আমাদের বিশ্বাস।

কর্নফুলী ট্যাক্স সার্ভিস কমিউনিটিতে বেশ কয়েক বছর যাবৎ আয়কর দাখিল প্রক্রিয়ায় বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি জ্যামাইকা ও বাফেলোতে নতুন শাখা খুলেছে। অনেকেই তাদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করছেন।

২০২২ সালে কয়েক হাজার আয়কর দাখিলকারির মধ্য থেকে কর্নফুলী ট্যাক্স সার্ভিস লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবানকে বিজয়ী ঘোষনা করেন। পরবর্তীতে বিজয়ীদের মধ্যে চেক হস্তান্তর করেন কর্নফুলী ট্যাক্স সার্ভিসের সিইও এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন