https://www.prothomalony.com/
8524
new-york
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ০১:৪৮
নিউইয়র্কে যুব তরুণদের মধ্যে মাদক সমস্যা ও অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র। সাম্প্রতিক সময়ে বেশ কিছু যুব তরুণের অকাল মৃত্যু ঘটেছে মাদকের সাথে সংশ্লিষ্টতার কারণে। গাড়ি ছিনতাইসহ নানা অপরাধে জড়িত হয়ে পড়ছে তরুণ যুবকেরা। গ্রেফতারের ঘটনা ঘটছে প্রায়ই। এসব নিয়ে উদ্বিগ্ন জনসমাজ আয়োজন করেছেন সচেতনতা বৃদ্ধির সেমিনার।
কনসার্ন পিপল অফ নিউইয়র্কের ব্যানারে ১৭ ফেব্রুয়ারি শনিবার জামাইকায় অনুষ্ঠিত হবে 'স্টপ ড্রাগস এন্ড ক্রাইমস - সেইভ আওয়ার চিলড্রেন' শিরোনামে সেমিনার। হিলসাইড ১৬৭ স্ট্রিটের খলিল বিরিয়ানির দোতালায় সন্ধ্যা ৬টায় সেমিনার শুরু হবে। সেমিনারটির সাংগঠনিক আয়োজন করছেন এবং পরিচালনা করবেন কমিউনিটির পর্বিন ব্যক্তিত্ব নাসির খান পল। রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম এবং আনোয়ার হোসেনের পৃষ্ঠপোষকতায় সেমিনারটির আয়োজনে অন্যান্যদের মধ্যে রয়েছেন সৈয়দ আল আমীন রাসেল, আহসান হাবিব এবং আনহাফ আলম।
সেমিনারের অন্যতম উদ্যোক্তা নাসির খান পল জানিয়েছেন, সেমিনারে নিউইয়র্কে বাংলাদেশি জনসমাজের নানা পেশার লোকজন সম্পৃক্ত রয়েছেন।তিনি বলেন, একটি শান্ত কমিউনিটি হিসেবে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির বিপরীতে গিয়ে আমাদের সামনে যুব তরুণরা ধ্বংস হয়ে যেতে পারে না। সরকারি ও বেসরকারি প্রতিনিধি সহ সমাজে প্রভাব রাখেন এমন সব ব্যক্তিরা সেমিনারে কথা বলবেন। করণীয় ও প্রতিকার নিয়ে সুপারিশমালা প্রণয়ন করা হবে। জনসমাজের জন্য জরুরি এ সেমিনারে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আয়োজকরা আমন্ত্রণ জানিয়েছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন