https://www.prothomalony.com/
8495
new-york
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৫৮
১১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৭টার সময় জ্যামাইকা স্টার কাবাব রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির কুইন্সের জ্যামাইকা শাখা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সংগ্রামী আহবায়ক অসুস্থ থাকা সত্ত্বেও কর্মী সভায় উপস্থিত ছিলেন। কর্মী সভা টি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়।
.jpeg)
কর্মী সভার শুরুতেই অসুস্থ হাবিবুর রহমান সেলিম রেজা, মোহাম্মদ বদিউল আলমের অসুস্থ মা, মোহাম্মদ রিপন মিয়া ও শাহাদাত হোসেন রাজুর পরলোকগত মা সহ সকলের জন্য দোয়া করা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অসুস্থ বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করা হয়। কর্মী সভায় সকলেই বিএনপির শক্তিশালী অবস্থান এবং জ্যামাইকা কমিটি গঠনের পরামর্শ দেন। বক্তারা জ্যামাইকায় বিএনপির শক্ত ঘাটি তৈরির কথা বলেন।
.jpeg)
এবং এই রকম আরও কর্মী সভা, জ্যামাইকা বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে আরও যোগাযোগ স্থাপন করার জন্য আরো সভা করার কথা তুলে ধরেন।
সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা কমিটি গঠনের জন্য সকলের মতামতকে স্বাগত জানান। সঞ্চালক মোহাম্মদ বদিউল আলম সকলের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক সাথে কাজ করার কথা তুলে ধরেন।
পরিশেষে সভাপতি তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনার জন্য ধন্যবাদ জানান এবং কর্মী সভার সমাপ্তি ঘোষণা করেন। কর্মী সভায় উপস্থিত নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির নেতৃবৃন্দ হলেন:
যুগ্ম আহবায়ক: এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, আলমগীর হোসেন মৃধা, খলকুর রহমান, নাসির উদ্দিন, মোহাম্মদ রিপন মিয়া, অ্যাডভোকেট রেজবুল কবির
যুগ্ম সদস্য সচিব: ছাইদুর খান ডিউক
সদস্য: জামালুর রহমান চৌধুরী
উপস্থিত জ্যামাইকার নেতৃবৃন্দ: জাহাঙ্গীর আলম, আজিজুল, এস এম বাহারুল ইসলাম রমিজ,মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ রহমান, মোহাম্মদ বাশার সহ আরও অনেকে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন