https://www.prothomalony.com/

8440

new-york

নিউইয়র্ক

জ্যাকসন হাইটসে এ্যাংকর ট্রাভেলসের উদ্বোধন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:৫৮

অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় নিউইয়র্কে বাংলাদেশিদের কোলাহলের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে উদ্বোধন হয়েছে এ্যাংকর ট্র্যাভেলস। পেশাদারিত্বের সাথে দেশ বিদেশে ভ্রমণে এয়ার লাইন্সের টিকেট সহ একই প্রতিষ্ঠান থেকে হোম মর্টগেজ এবং মানি ট্রান্সফার করা যাবে।



৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দোয়া ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। নিউইয়র্কে এশিয়ানদের টাইম স্কয়ার নামে পরিচিত ডাইভারসিটি প্লাজা সংলগ্ন সাবওয়ে যাওয়া আসার পথেই প্রতিষ্ঠানটির অবস্থান। ৭৩-০৫, থার্টি সেভেন স্ট্রিট ঠিকানায় এ্যাংকর ট্রাভেলস এর উদ্বোধনে উদ্যোক্তা এ এস এম মাইনুদ্দিন পিন্টু প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রতিযোগিতা মূল্যে এয়ার টিকেট ছাড়াও বাড়ি কেনার জন্য মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাঙ্কার্সের মাধ্যমে গৃহঋণ গ্রহণের সেবা পাওয়া যাবে। পাশপাশি সানমান গ্লোবালের মাধ্যমে এ্যাংকর ট্রাভেলসে বসেই দেশে অর্থ প্রেরণ করা যাবে। সেবা গ্রহণের জন্য এ্যাংকর ট্রাভেলসে সরাসরি যোগাযোগ করা এবং এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ৫১৬-৮৫০-১৩১১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন