https://www.prothomalony.com/
8410
new-york
নিউইয়র্কে বারি গ্রুপের বার্ষিক ডিনার ও অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শেটল্যান্ড কোর্ট ডিক্স হিলের দ্যা বারি এস্টেটে আয়োজিত জমকালো এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র এরিক এডামস। অনুষ্ঠানে মেয়র এরিক এডামসকে বারি গ্রুপের কর্ণধার আসিফ বারি টুটুল, মুনমুন বারিসহ পরিবারের সদস্যরা উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা প্রদান করেন। এসময় কাজের স্বীকৃতিস্বরূপ বারি গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন মেয়র এরিক এডামস। এছাড়াও তিনি বারি গ্রুপের সাফল্য নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের ভূয়ষী প্রশংসা করেন। বারি গ্রুপের বার্ষিক ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন যাবত নিউইয়র্ক কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বারি গ্রুপ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন