https://www.prothomalony.com/
8364
new-york
আসন্ন নিউইয়র্ক সিটির এমটিএ (মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি)- এর ট্রেন অপারেটর ও কন্ডাকটর পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশী পরীক্ষার্থীদেরকে পরামর্শ ও বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতার জন্য এমটিএ-তে কর্মরত বিভিন্ন পর্যায়ের বাংলাদেশী এমপ্লয়ীরা সম্মিলিতভাবে এক সেমিনারের আয়োজন করেছে। আগামী ৪ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের জুইস অডিটোরিয়াম হলে (৩৭-০৬ ৭৭ স্ট্রীঠ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২) সেমিনার ক্লাস অনুষ্ঠিত হবে, এই ক্লাস সম্পূর্ণ ফ্রিতে করানো হবে।
উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশী প্রার্থীদেরকে উক্ত সেমিনারে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য কর্মরত বাংলাদেশী এমপ্লয়ীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন