https://www.prothomalony.com/

8170

new-york

নিউইয়র্ক

সিলেট এম সি এবং গভ: কলেজ এলামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদ শপথ নিয়েছে

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৪ ০৮:১৫

সিলেট এম সি এবং গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ এর কার্যকরী পরিষদ (২০২৩-২০২৫) শপথ গ্রহন করেছে। ১৪ জানুয়ারী রোববার ফ্লাশিং হায়াত হোটেলের রোফটপ বলরুমে এক অনাড়ম্বর পরিবেশে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক এবং নিউজার্সি থেকে আগত আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী। মোঃ আকমল হোসেন খাঁনের মোনাজাতের পর প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম, সহকারী কমিশনার মহি উদ্দীনকে সাথে নিয়ে সর্বপ্রথম সভাপতি সফিক উদ্দীন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। 



নব নির্বাচিত সভাপতি সফিক উদ্দীন চৌধুরী সংগঠনের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এতে শপথ গ্রহণ করেন সহসভাপতি শাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, সহ সাধারন সম্পাদক মামুনুর রশীদ, সহ সাধারন সম্পাদক ইফজাল আহমেদ, কোষাধ্যক্ষ মো: আকমল হোসেন খান, ক্রীড়া সম্পাদক মো: সামাদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক, মোঃ সেলিম আদমজি, কার্যকরী কমিটির সদস্য মাহফুজুল বারী চৌধুরী, অধ্যাপক এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, কাজী অদুদ আহমেদ, হাসান আলী, দিদার শাহিন, মো: শাহনেওয়াজ চৌধুরী এবং মোঃ গোলাম কিবরীয়া চৌধুরী।


অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সম্মানিত বিজ্ঞ ট্রাস্টিবৃন্দের মধ্যে বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরী , সুফিয়ান খাঁন এবং ইয়ামিন রশীদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নিজাম উদ্দীন আহমদ, আলী আজমল রিয়াজী , কবীর চৌধুরী, প্রাক্তন সাধারন সম্পাদক জামাল সোয়েজ আহমেদ, মাহিয়া জাহান, সালেহ আহমেদ, মিসকাত জাহান, শহিদুল ইসলাম, হামিদ ইকবাল প্রমুখ। 

নতুন কার্যকরী পরিষদের সভাপতি সফিক উদ্দীন চৌধুরী মধ্যাহ্ন ভোজের পরে সংগঠনের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ নতুন নেতৃত্বে সংগঠন আরও সমৃদ্ধ ও পরিপূর্ণতা লাভ করুক এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন