https://www.prothomalony.com/

8139

new-york

নিউইয়র্ক

চলতি বছর নিউইয়র্কে দেখা যাবে প্রথম সূর্যগ্রহণ

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৪ ০৯:৫৪

প্রায় ১শ বছরের মধ্যে এবার প্রথম নিউইয়র্কে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যেতে পারে। চলতি বছরের ৮ এপ্রিল সিটির বাসিন্দারা এই অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বেলা ৩ টা ১৫ থেকে ৩টা ৩০ এর মধ্যে গ্রহণটি দিনকে রাতে পরিণত করবে। যা সাড়ে তিন মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ১০০ মাইল প্রশস্ত পথটি নিউইয়র্কের দক্ষিণ-পশ্চিম অংশে ২৯টি কাউন্টি জুড়ে থাকবে। জেমসটাউন, বাফেলো, রচেস্টার, সিরাকিউজ, ওয়াটারটাউন, ওল্ড ফোর্জ, লেক প্লাসিড এবং প্ল্যাটসবার্গ থেকে সূর্যগ্রহণের চমৎকার দৃশ্য দেখা মিলবে।

জানা গেছে, গত ১৫ মাস ধরে, প্রায় দুই ডজন রাষ্ট্রীয় সংস্থা এবং কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি আন্তঃসংস্থা টাস্ক ফোর্স নিউইয়র্কের বাসিন্দা এবং দর্শকদের জন্য একটি নিরাপদ ও স্মরণীয় সূর্যগ্রহণ দেখার অভিজ্ঞতা নিশ্চিত করার পরিকল্পনায় সহযোগিতা করছে। তারা গুরুত্বপূর্ণ নিরাপত্তা এবং প্রস্তুতির তথ্য সংগ্রহ করছে।

এদিকে দিনটিকে নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে পার করতে প্রস্তুতির কথা জানিয়েছে সিটি প্রশাসন। সিটি গভর্নর ক্যাথি  হোচুল বলেন, আমি সবাইকে নিরাপত্তার কথা মাথায় রাখতে উৎসাহিত করি। সবাই এই অভিজ্ঞতার স্বাদ নিতে পারে এবং সারাজীবনের জন্য স্মৃতি তৈরি করতে পারে। 
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন