https://www.prothomalony.com/
8138
new-york
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৪ ০৯:৪৯
নথিপত্রহীন অভিবাসী সংকট, নিউইয়র্কের পুরানো ও বড় সমস্যা। এবার নথিপত্রহীন অভিবাসীদের জ্বালাতনে অতিষ্ট হয়ে অভিযোগ দায়ের করেছেন সাধারণ জনগণ। আর সেসব অভিযোগের প্রেক্ষিতে সিটির ৪ আশ্রয়কেন্দ্রে কারফিউ জারি করা হয়েছে। ১৬ জানুয়ারী মঙ্গলবার থেকে এ কারফিউ কার্যকর করা হয়। আর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ। তাদের মতে, এটি শুরু থেকে করা উচিত ছিলো।
জানা গেছে, কুইন্সের ৩৫তম অ্যাভিনিউতে জুডো সেন্টার, নর্থ বাউন্ডারি রোডে জেএফকে সেন্টার এবংব্রুকলিনের স্টকটন স্ট্রিটে স্টকটন সেন্টার এবং ম্যানহাটনের উত্তর সেন্ট্রাল পার্কের লিংকন ম্যানহাটন সেন্টারে এই কারফিউ জারি করা হয়েছে।
সিটি হলের তথ্য অনুসারে, এই ৪ আশ্রয় কেন্দ্রের অভিবাসীদের এখন থেকে রাত ১১ টার মধ্যে তাবুতে প্রবেশ করতে হবে এবং সকাল ৬টা পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। কেউ যদি মাসে ৩ বার কারফিউ লঙ্ঘন করে তাহলে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হবে। তবে স্কুল, আইনি এবং চিকিৎসার প্রয়োজনীয়তার জন্য এই কারফিউতে শিথিলতা রয়েছে।
সিটি হল মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নিউইয়র্ক সিটি একটি জাতীয় মানবিক সংকট মোকাবেলা করছে। আমরা অভিবাসীদের নিরাপত্তার পাশাপাশি শহরের জনগণকে নিরাপদে রাখতে বদ্ধ পরিকর। আশ্রয়প্রার্থীরা রাত-দিন মানুষের দরজায় গিয়ে সাহায্য ভিক্ষা করছে। এতে শহরের মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠেছে। তাই পরিস্থিতি মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই কারফিউ অন্য কোন কেন্দ্রে জারি হবে কি-না তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।
আরিওলা নামে কুইন্সের এক বাসিন্দা বলেন, অবশেষে কারফিউ কার্যকর করা হয়েছে, আমি খুবই আনন্দিত। যদিও শুরু থেকেই বাধ্যতামূলক করা উচিত ছিল। আমি বিশ্বাস করি এটি শুধুমাত্র প্রথম পদক্ষেপ।
তিনি আরও বলেন, আমাদের এখনও একটি রাইট-টু-শেল্টার সিটি হিসাবে আমাদের মর্যাদা রক্ষা করতে হবে। ৫টি বরোতে আশ্রয় প্রার্থীদের প্রবাহ বন্ধ করতে হবে। আমাদের এসব মানুষের আগম ঠেকিয়ে শহরের অর্থনৈতিক অবস্থা ঠিক রাখতে হবে।
মেয়র এরিক অ্যাডামসের কার্যালয় জানিয়েছে, আগত ঝড় এবং সম্ভাব্য উচ্চ বাতাসের কারণে নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অ্যাডামস সাংবাদিকদের বলেন, সাবধানতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানুয়ারীর শুরুতে মেয়র অ্যাডামস স্বীকার করেছিলেন যে কিছু অপরাধের সাথে অভিবাসীরা যুক্ত করা হয়েছে।
অ্যাডামস বলেন, একজন ব্যক্তি যখন কাজ করতে পারে না, নিজের জন্য খাবার জোগাড় করতে পারে না; সারাদিন শুধু বসে থাকতে হয়—তারা অপরাধে জড়াবে। তবে আমরা শহরের জনগণকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন