https://www.prothomalony.com/
8117
new-york
আমেরিকার অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রংকসের বাংলাবাজারের নিরব রেষ্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষট এবিএম সালেহ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক, এনওয়াইকাগজডটকম সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আজাদ, কমিউনিটি এক্টিভিস্ট এম রহমান টিটু, বিহংগ প্রিন্টিং এর পরিচালক মামুন রশীদসহ আরো অনেকে।
শুরুতে আয়োজক কমিটির আহবায়ক প্রথম আলো নর্থ আমেরিকার রিপোর্টার ও প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শেখ শফিকুর রহমান অনুষ্ঠান শুরু করেন । শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও ইউএসবাংলাদেশ২৪ ডট কমের তৌহিদ সজীব। তারপর নব নির্বাচিত সভাপতি, বাংলানিউজইউএসডটকম, সাপ্তাহিক সুসময় ও মাসিক মদিনা ইউএসএ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ আদনান কে পরিচয় এবননহ সভা পরিচালনার দায়িত্বভার দেয়া হয়। সভাপতি মাহফুজ আদনান উপস্থিত অতিথিদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য দেন বাংলানিউজইউএসডটকম ডেপুটি এডিটর, গ্লোবালভিউ২৪ এর প্রাক্তন সম্পাদক ও ক্লাব সহসভাপতি কবি মাছুম আহমদ । মাছুম আহমদ তার বক্তব্যে বলেন, ২০১৬-২০১৭ সাল থেকে আমরা কমিটি ছাড়া ২০২০ সাল পর্যন্ত সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছি। পরে ২০২০ সাল থেকে এই নিয়ে পরপর ৩য় মেয়াদে ২০২৪-২০২৫ সালের কমিটি গঠন হল। এর মধ্যে আমরা করোনা সময়ে বেশ কয়েকবার হ্যানড স্যানিটাইজার, মাসক বিতরণসহ, সভা সেমিনার, পিকনিক এর আয়োজন করি। তিনি তার বক্তব্যে কমিটির সবার পরিচয় তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম বলেন, প্রতিকুল পরিস্থিতিতে একতা, সততা ও সমাজসেবার ইচ্ছা নিয়ে যেভাবে এই সংগঠন চলছে সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ অতিথির বক্তব্যে কবি ও সাংবাদিক এবিএম সালাউদ্দিন বলেন, যা সত্য ও যা প্রচার করলে সমাজের, দেশের জন্য ভালো তা প্রচার করাই হোক সাংবাদিকদের কাজ । তিনি সংগঠনের অগ্রযাত্রা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সংগঠনের সুচনা লগ্ন থেকে চলমান কর্মসুচির উপর সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আমার জানামতে এটি আমেরিকার প্রথম অনলাইন প্রেস ক্লাব । আমরা ২০০২ সালে এনওয়াইবাংলাডটকম প্রকাশ করার পর বর্তমান সময় পর্যন্ত আমেরিকার অনলাইন গণমাধ্যম এখন অনেক উন্নত । সেখান থেকে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব একটি মাইলফলক । আমি সকলের সদস্যদের সুস্বাসথ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এক পর্যায়ে দৃকনিউজ২৪ডটকম সম্পাদক ও সাধারন সম্পাদক আবু সাদেক রনি, কোষাধ্যক্ষ তৌহিদ সজীব, সহ সভাপতি মাছুম আহমদ ও শেখ শফিকুর রহমান অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পরে আবু সাদেক রনির নেতৃত্বে অতিথিবৃন্ধ কেক কাটেন। উক্ত অনুষ্ঠানে নিউইয়রকের সকল প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্বরা শুভ কামনা ব্যক্ত করেন। তারা হলেন, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজজামান, অধ্যাপক সানা উল্লাহ, সাবেক অধ্যক্ষ- গাজীপুর কাপাসিয়া ডিগ্রী কলেজ, জামাল উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, চুনারুঘাট উপজেলা, ফুল মিয়া (রাজনীতিক), কুমিল্লা সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান প্রমুখ । সবশেষে আয়োজন কমিটির আহবায়ক শেখ শফিকুর রহমান, যুগ্ন আহবায়ক কবি মাছুম আহমদ ও সাধারন সম্পাদক আবু সাদেক রনি সবাই কে কৃতজ্ঞতা দিয়ে ডিনারে আমন্ত্রণ জানান ও সভার সমাপ্তি ঘোষণা করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন