https://www.prothomalony.com/
8083
new-york
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪ ০৮:৪১
নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ ১০ হাজার লোক সংগ্রহ করছে। মহামারি কোভিড-১৯ এর উপর দীর্ঘ সময় নিয়ে গবেষণা করার জন্য এসব লোক নিয়োগ করা হচ্ছে। কভিডের দীর্ঘস্থায়ি প্রভাব নিয়ে এসব লোকজনকে বছরের পর বছর পর্যবেক্ষণে রাখা হবে।
সিটির স্বাস্থ্য কমিশনার ডাঃ আশীন ভাসান বলেছেন, জরুরী পরিস্থিতি মোকাবেলা করে আমাদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রস্তুত থাকতে হয়। জরুরী সময়ের শেষকে নতুন সম্ভাবনার শুরু বলে তিনি উল্লেখ করেন। যাতে করে কোভিডের মতো মহামারিতে আগামীতে আরও কার্যকর সেবা নিশ্চিত করা যায়, এ জন্যই এ গবেষণা পরিচালিত হবে। ১০ হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে কোভিড-১৯ সম্পর্কে এবং এর দীর্ঘমেয়াদের প্রভাব নিয়ে অনেক কিছু জানা সম্ভব বলে বলা হয়েছে। রোগটি সম্পর্কে ভালো করে ধারনা এবং যারা এ রোগে ভোগেছেন তাদের মধ্যেও অনেক ভুল বুঝাবুঝি এবং সংশয় রয়েছে। টানা জরীপের মাধ্যমে সিটির পক্ষ থেকে সুনির্নিষ্ট তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনো লোকজন শারীরিক ও মানসীক নানা সমস্যায় ভোগছেন। এসব লোকজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য নীতি নির্ধারন করেন, এমন লোকজনের কাছে উপস্থাপন করা হবে।
১০ হাজার লোক সংগ্রহ এবং তাদের নিয়ে কোভিড -১৯ এর উপর দীর্ঘমেয়াদের গবেষণা প্রকল্পের জন্য সিটির পক্ষ থেকে জনসমাজের সাথে যোগাযোগ করা হবে। যেসব কমিউনিটির লোকজন বেশি করে আক্রান্ত হয়েছেন, এখনও ভোগছেন -তাদের মধ্য থেকে লোকজনকে সংগ্রহ করার জন্য সিটির বিভিন্ন কমিউনিটিতে সক্রিয় অংশীজনকে সম্পৃক্ত করা হবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন