https://www.prothomalony.com/
8073
new-york
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪ ০২:১৪
নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ’র নবনির্বাচিত কমিটির অভিষেক। ৬ জানুয়ারী শনিবার ল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অভিষেক অনুষ্ঠান সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ল’ অ্যাসোসিয়েশনের মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।
নবনির্বাচিত সভাপতি ও ইভেন্ট কমিটির আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আলী বাবুলের সভাপতিত্বে এবং ইভেন্ট কমিটির সদস্য সচিব পর্ণা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট এসেম্বলীমেম্বার প্রতিনিধি জামি কাজী, এ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম, এটর্নী খায়রুল বাশার, সংগঠনের উপদেষ্টা দস্তগীর জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ তালুকদার, মোর্শেদা জামান ও এডভোকেট জাকির মিয়া।
শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আবুল কে আজাদ তালুকদার নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। তিনি নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। এসময় নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
নতুন কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ। আর উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন দস্তগীর জাহাঙ্গীর, মোহাম্মদ এন মজুমদার, আবুল কালাম আজাদ তালুকদার, মোর্শেদা জামান ও এডভোকেট জাকির মিয়া।
পরে নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, এডভোকেট মুজিবুর রহমান, এ্যাডভোকেট মো. সাইদুর রহমান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন এডভোকেট জাকির মিয়া ও শফিক জামিল।
নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশনের সকল সদস্য, নির্বাচন কমিশন, অনুষ্ঠান আয়োজনে সহযোগিতাকারী, কার্যকরী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী সেলিম ইব্রাহীম, দিনা মনি, হিরা, মিতা, বাপ্পী ও পারমিতা তালুকদার।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন