https://www.prothomalony.com/
7923
new-york
আরটিভি মাটি ও মানুষের কথা বলে। দেশের বাইরে যে বৃহত্তর বাংলাদেশ গড়ে উঠেছে, সেখানে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আরটিভি নিরলসভাবে কাজ করছে। আমেরিকায় থেকেও প্রবাসী বাংলাদেশিরা দেশের সংবাদ ছাড়াও আন্তর্জাতিক সংবাদের জন্যও আরটিভির মতো স্বদেশী সংবাদমাধ্যমের উপর নির্ভর করেন। আরটিভি দেশের মতো দেশের বাইরেও জনপ্রিয় হয়ে উঠার পেছনে রয়েছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার নিরলস প্রচেষ্টা। ১৯ বছরের পায়ে হাঁটা পথে আরটিভি ক্রমশ শক্তিশালী হয়েছে, জনসমাজের আস্থাকে ধারণ করে আরটিভি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
২৭ ডিসেম্বর বুধবার নিউইয়র্কের বাংলাদেশি বহুল কুইনসে অনুষ্ঠিত আরটিভির ১৯ বছর পেরুনো অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। ওজনপার্কের এক জনাকীর্ন মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ষপূর্তী অনুষ্ঠানে শিল্প সংস্কৃতির লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃষ্ঠি ভেজা সন্ধ্যায় অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানান আরটিভির নির্বাহী প্রধান( সিইও) সৈয়দ আশিক রহমান। জনসমাজের পক্ষ থেকে একের পর এক ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বর্ষপূর্তীর এ অনুষ্ঠানে।
.jpg)
সুধী সম্মাননা এবং তারকা শিল্পী ও নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বর্ণাট্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল নাজমুল হুদা, বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের কাউন্সিলর( প্রেস) নাসির উদ্দিন।
প্রবাসে নিজেদের কাজকর্মের মাধ্যমে জনসমাজে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন, ডেমোক্র্যাট পার্টির ডিসট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী,গোল্ডেন এজ হোম কেয়ারের শাহ নেওয়াজ,কমিউনিটি একটিভিস্ট ফাহাদ সোলেমান, কমিউনিটি একটিভিস্ট মিছবা আবেদীন। প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য বাংলাদেশ পারফর্মিং আর্টস ( বিপা) এবং মাটি ব্যান্ডকে সম্মাননা স্বারক দেয়া হয়েছে আরটিভির পক্ষ থেকে।
.jpg)
সাংস্কৃতক পর্বে গান পরিবেশন করেছেন আরটিভির বাংলার গায়েন ও ইয়ংস্টারের রাফসান,অর্ণব,সাদাত,কাজী এম হক,মুসাফির মুক্তা,লিয়ানা মানহা,ফাবিহা নিসা, সামিয়া, আলভান, চন্দ্রা রায় এবং শামস। অনুষ্টান সঞ্চালনা করেন ফাবিহা নিসা ও অলিভ আহমেদ। অভ্যাগত অতিথদের নিয়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন