https://www.prothomalony.com/
7880
new-york
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:০০
১৯ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কের কুইন্সের রুজভেল্ট এভিনিউর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, তাঁর সাথে ছিলেন কুইন্স এর এসেম্বলী মেম্বার স্টিভেন রাগা, কুইন্স চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট টম গ্রিজ, জজ এবং চিজ অফ স্টাফ সহ আরো অনেকেই।
এই সময় তারা ৭৮ স্ট্রিট থেকে ৬৭ স্ট্রিট পর্যন্ত বিভিন্ন ক্ষু্দ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এর মধ্য উল্লেখযোগ্য ছিলো রেষ্টরেন্ট, গ্রোসারী, বার বার শপ, ক্লথিং স্টোর । এ পরিদর্শন কালে তাঁরা ব্যবসায়ীদের সমস্যা গুলো মনোযোগ দিয়ে শুনেন। ব্যবসায়ীরা নানা সমস্যা তুলে ধরেন যেমন-গার্বেজ সমস্যা, ফুটপাত সমস্যা, অনেক ধরনের ক্রাইম ইত্যাদি।
.png)
এসময় ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে তাঁদের সুবিধা-অসুবিধা জানতে চান এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী বলেন, ব্যবসায়িক সমিতি যারা আছেন,তারা প্রোএক্টিভ থাকবে।আপনাদের সমস্যা গুলো জনপ্রতিনিধির কাছে তথা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে যাতে করে তারা সমাধান করতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি আপনারা তার সুফল পাবেন।
ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বোপরি একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন কুইন্স দেখার উদ্দেশেই এমন পরিদর্শনের আয়োজন ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন