https://www.prothomalony.com/

7872

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের সাফল্য অব্যাহত

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ ০৯:০৫

নিউইয়র্ক পুলিশে একসাথে বেশ কিছু বাংলাদেশিদের পদোন্নতি ঘটেছে। এসব পদোন্নতির মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী পুলিশ বাহিনীতে বাংলাদেশিদের নিষ্ঠা ও দক্ষতা স্বীকৃতি পেয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ নিয়ে দেয়া বক্তব্যে বলা হয়েছে, আত্মত্যাগ, পেশাদারিত্ব এবং জনসমাজকে সুরক্ষা দেয়ার এমন স্বীকৃতি বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাদের অগ্রযাত্রাকে আরও বেগবান করে তুলবে।

সাম্প্রতিক এসব পদোন্নতির মধ্যে রয়েছে প্রথম বংলাদেশি নারী নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ পদে পদোন্নতি পেয়েছেন। প্রথম একজন বাংলাদেশি ট্র্যাফিক সুপারভাইজার লেবেল-৩ পদে পদোন্নতি পেয়েছেন। এবারেই প্রথম এক বাংলাদেশি দম্পতি ভিন্ন ভিন্ন সুপারভাইজার র‍্যাংকে একসাথে পদোন্নতি পেলেন।



এসব পদোন্নতির মধ্য দিয়ে শুধু ব্যক্তিবিশেষের অর্জনই স্বীকৃত হয়েছে এমন নয় নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশনের ঐক্য এবং শক্তিও স্বীকৃতি পেয়েছে বলে অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে। এ সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে এবং নিউইয়র্ক পুলিশে জনমিশ্রন যে জনসমাজের জন্য জরুরি, তা তুলে ধরবে বলে বিবৃতিতে বলা হয়েছে।  

সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন গাজী শরীফ, নাশীর সিদ্দীক, মোহাম্মদ রহমান, ডিটেকটিভ (২য় গ্রেড) ইফতেখার মাশফিক, ডিটেকটিভ স্পেসিয়ালিস্ট পদে সেলিনা আলী এবং রাজ্জাক মালিক, ট্র্যাফিক সুপারভাইজার লেভেল-৩ পদে হোসেইন ইসলাম,  ট্র্যাফিক সুপারভাইজার লেভেল-১ পদে আমান আলম, মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ ইসলাম, ঈচিহারা পারন্যাল, এবং এসপিএএ পদে রোকশানা মিয়া পদোন্নতি পেয়েছেন।



 বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্তদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানানো হয়েছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন