https://www.prothomalony.com/
7853
new-york
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ ০৭:২৬
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন করেছে নিউইয়র্ক মহানগর বিএনপির (উত্তর)। এই উপলক্ষে গত ২০ ডিসেম্বর বুধবার ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আহবাব চৌধুরী খোকন। সদস্য সচিব ফয়েজ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট । বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ ও সিনিয়র সহ সভাপতি এডভোকেট আতিকুর রহমান সাবু।
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর উওর বিএনপির যুগ্ম আহবায়ক এজি এম জাহাঙ্গীর হোসেন, ইমরান শাহ রন, মানিক আহমদ, ব্রঙ্কস (পূর্ব) বিএনপির আহবায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস (পশ্চিম) বিএনপির আহবায়ক আনোয়ারুল আলম ভূইয়া, ব্রঙ্কস (পূর্ব) বিএনপির সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ সোলেমান, য়ুবদল নেতা উত্তম কুমার বনিক, বিএনপি নেতা মমতাজ উদ্দীন, মোঃ ফুল মিয়া মাহবুবুর রহমান চৌধুরী, ডাঃ মোহাম্মদ মোতাহার, তোফাজ্জল হোসেন তোতা, আজিজুল হক মন্টু,হাজী ইসহাক শেখ,শেখ নানু মিয়া, হাজী আব্দুর রহমান, মোহাম্মদ রানা, মারুফ আহমদ, গোলাম হোসেন, আহাদ হেলাল, ফখরুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট বলেন, এই নিশি রাতের সরকার সারা দেশকে এখন মৃত্যু উপত্যক্ষায় পরিণত করেছে। দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই। এই অবস্থায় দেশনায়ক তারেক রহমান দেশ পুনঃগঠনের যে ডাক দিয়েছেন তাতে সকলকে ঝাপিয়ে পড়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগনের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে ।
বিশেষ অতিথি এডভোকেট এ টি এম ফয়েজ বলেন, এমন একটি বাংলাদেশকে দেখার জন্য মুক্তিযোদ্ধারা সেদিন অস্ত্র নিয়ে যুদ্ধ করেননি। এই সরকার মানুষের স্বপ্ন সাধ ধ্বংস করে দিয়েছে এই অবস্থায় সময় এসেছে আরেকটি মুক্তিযুদ্ধের।
সভাপতি আহবাব চৌধুরী খোকন তার সমাপনি বক্তব্যে বলেন কাগজ কলমে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হলেও দেশের মানুষ সত্যিকার অর্থে আজও বিজয় অর্জন করতে পারেনি । যে বিজয় মানুষকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হয়ে স্বাধীন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলো সেই স্বপ্ন এই নিশীরাতের ভোট চোর সরকার গুম করেছে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি আব্দুল লতিফ সম্রাট ও বিশেষ অতিথি এডভোকেট এ টি এম ফয়েজ ও আতিকুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন শাহব সিদ্দিকি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন