https://www.prothomalony.com/

7830

new-york

নিউইয়র্ক

মা ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ ০৮:৩২

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মা ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতির বিকালে ডাইভারসিটি প্লাজায় এ কম্বল বিতরণ করা হয়। মানুষরা লাইনে দাঁড়িয়ে উদ্যোক্তাদের হাত থেকে কম্বল নিয়ে যান। একশ শীতার্ত নারী পুরুষের হাতে কম্বল তুলে দেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. শাহাজাদী পারভীন ও চেয়ারম্যান ডা. জি.সি. প্যাট। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় সমাজ কর্মী, সাংবাদিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. শাহাজাদী পারভীন জানান, ফাউন্ডেশনটি  একটি নন প্রফিট অর্গানাইজেশন। শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন