https://www.prothomalony.com/
7777
new-york
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ ০৬:১৬
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের স্কুল সেফটি ডিভিশনে বিভিন্ন পদে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূতদের নিয়ে গঠিত স্বনামধন্য সংগঠন বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটি এসোসিয়েশন ( বাসসা)। সংগঠনটির বাৎসরিক নৈশভোজ ও আওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৭ ডিসেম্বর রোববার।
জামাইকা হিলসাইড এভিন্যুর একটি পার্টি হলে অনুষ্ঠিত জমজমাট অনুষ্ঠানমালায় স্কুল সেফটি ডিভিশনে প্রথম কোন নারী পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় দীপা জোয়ার্দারকে 'উওম্যান অফ দ্যা ইয়ার' পদক প্রদান করা হয়। এজেন্ট অমিত দে পেয়েছেন পুরো ডিভিশনের 'বর্ষসেরা এজেন্ট' আওয়্যার্ড।
.jpg)
বর্ণাট্য অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি এসএসডি কমান্ডার ইন্সপেক্টর কেভিন টেইলর, এসিট্যান্ট কমিশনার অ্যান্ডি শিবনারায়ণ , ডেমোক্র্যাট পার্টির ডিসট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা, লোকাল ২৩৭ এর ইউনিয়ন কর্মকর্তারা এবং কমিউনিটি নেতৃবৃন্দ।
সংগঠনে সভাপতি মোহাম্মদ মাসুম মিয়া ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু তাদের বক্তৃতায় অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন