https://www.prothomalony.com/

7738

new-york

নিউইয়র্ক

কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস'র এমপ্লয়ী অব দ্য ইয়ার শিরিন সুলতানা

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:৫২

নিউইয়র্কে বাঙালী মালিকানায় স্বনামখ্যাত কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস এর  ২০২৩ সালের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ হয়েছেন শিরিন সুলতানা। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ শিরিন সুলতানার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। জ্যাকসন হাইটসের কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় প্রতিষ্ঠানটির কর্মিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের প্রায় সকল কর্মকর্তাই অত্যন্ত সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করে তার প্রতিষ্ঠানটিকে আজকের এ পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, তারপরও সার্বিক বিবেচনায় একজনকে ২০২৩ সালের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়। এবার শিরিন সুলতানা এ অ্যাওয়ার্ডটির জন্য নির্বাচিত হয়েছেন। এজন্য তাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় শিরিন সুলতানাকে ক্রেস্টসহ নগদ ১০০০ ডলার প্রদান করা হয়।

মোহাম্মদ হাসেম জানিয়েছেন, এখন থেকে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস প্রতি বছরই ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড প্রদান করবে। অ্যাওয়ার্ডটি হাতে পেয়ে দারুণ খুশি কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস'র কর্মকর্তা শিরিন সুলতানা। তিনি এজন্য তার সকল সহকর্মীসহ প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় শিরিন সুলতানার সহকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন