https://www.prothomalony.com/

7711

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে চারুকণ্ঠের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩ ১১:০৮

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের নোয়াখালী সমিতি ভবনে ৯ ডিসেম্বর শনিবার শিশু-কিশোর সংগঠন ‘চারুকণ্ঠের’ উদ্যোগে শিশু -কিশোরদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু -কিশোরদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে।

শিশু -কিশোরদের পদ চারণায় অনুষ্ঠানস্থলটি প্রাণবন্ত হয়ে উঠে।  তাদের বাংলা আবৃত্তি ও আঁকা ছবিতে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। অনুষ্ঠানটির  আয়োজক প্রতিষ্ঠান চারুকণ্ঠের পরিচালক ফারজিন রাকিবা কবিরের সার্বিক তত্ত্বাবধানে চারুকণ্ঠের স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সার্থকভাবে সুসম্পন্ন হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকার  সাবেক সভাপতি ও বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের প্রাক্তন প্রশিক্ষক মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, শহীদ জায়া জননী মুস্তারী শফি-এর সুযোগ্য কন্যা স্কুল শিক্ষিকা নাসরিন শফি, নিউইয়র্ক সিটিতে কর্মরত নূরুন নাহার বুলবুল ও স্কুল শিক্ষিকা রোমেনা শিল্পী।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকমণ্ডলী সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রতিযোগি শিশু-কিশোরদের হাতে পুরস্কার বিতরণ করেন।  বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবু সাঈদ রতন ও তাঁর  সহধর্মিণী শাহীন সাঈদ, জুথী খান এবং চারুকণ্ঠের অভিভাবকদের সৌজন্যে দেশীয় ঐতিহ্যবাহী পিঠা -পুলি- পায়েস ও রাতের খাবার দিয়ে অনুষ্ঠানে আগত সবাইকে আপ্যায়ন করা হয়। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন