https://www.prothomalony.com/
7695
new-york
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি বাংলাদেশে নির্বাচনী তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবীতে ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে ম্যানহাটনের টাইমস স্কয়ারে (ডেইলী নিউইয়র্ক টাইমস বিল্ডিং এর সামনে) এক মানব বন্ধনের আয়োজন করে।
মহানগর বিএনপির (উত্তর) আহবায়ক আহবাব হোসেন চৌধুরী খোকনের সভাপতিত্বে সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, ও মিজানুর রহমান ভূইয়া মিল্টন। বক্তব্য রাখেন নিউইয়র্ক যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, প্রাক্তন যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক অলি উল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব বদিউল আলম, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মকসুদ আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর রহমান খান হারুন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হোসেন, ইমরান শাহ রন, আলহাজ্ব আব্দুর রহিম, সৈয়দ গৌছুল হোসেন,আনোয়ার জাহিদ, মানিক আহমদ, যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, ব্রঙ্কস ব্যুরো পুর্বের আহবায়ক লিয়াকত আলী,সদস্য সচিব কৃষিবিদ মোঃ সোলায়মান, নিউইয়র্ক মহানগর ব্রঙ্কস ব্যুরো পশ্চিমের আহবায়ক আনোয়ারুল আলম ভুইয়া, ম্যানহাটন বিএনপির আহবায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার, এডভোকেট।

আতিকুর রহমান সাবু, ব্রঙ্কস বিএনপি নেতা মোঃ ফুল মিয়া, তোজাম্মেল হক তোতা,মোঃ আলী আশরাফ ভুইয়া,মফিজ উদ্দীন মাছুম, শরীফ হোসেন নীরব,সৈয়দ আব্দুল বাছিত, মোতালেব মিয়া, আব্বাস উদ্দীন, কামাল উদ্দিন প্রমুখ। মানব বন্ধন থেকে শেখ হাসিনার পদত্যাগ দাবী করে অবৈধ নির্বাচনী তফসিল বাতিল করার দাবী জানানো হয় ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন