https://www.prothomalony.com/

7652

new-york

নিউইয়র্ক

নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের মিলনমেলা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ ১০:১০

উইমেন অফ বাংলাদেশি হেরিটেজ (WBH)/ ডব্লিউবিএইচ) বাংলাদেশি আমেরিকান নারীদের নিয়ে গঠিত একটি সংগঠন। এই সংগঠনের মূলমন্ত্র হল সহযোগিতা, বন্ধন, এবং ক্ষমতায়ন। ২০১৯ সালে উইমেন অফ বাংলাদেশি হেরিটেজ প্রতিষ্ঠিত হবার পর থেকেই এই সংগঠনটি খুবই সক্রিয়ভাবে সারা বছর ধরে নান ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে কমিউনিটির সুবিধাবঞ্চিত পরিবারকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সহায়তা করে চলেছে। ডব্লিউবিএইচ আয়োজিত যেকোন অনুষ্ঠানের পেছেনে থাকে একটি সামাজিক কারন যার মাধ্যম সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা প্রদান করা হয়।

৯ ডিসেম্বরে এই সংগঠনটি একটি মনোমুগ্ধকর বাৎসরিক মিলনমেলার (ইয়ার-এন্ড গালা) আয়োজন করেছে, যেখানে উইমেন অফ বাংলাদেশি হেরিটেজের সদস্যরা সম্মিলিত হয়েছিলেন এবং নিজেদের মধ্যে আনন্দময় মুহূর্ত ও অভিজ্ঞতা বিনিময়ের  মাধ্যমে উৎসবে মেতে উঠেছিলেন। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট হেম্পস্টেডের ইকো পার্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসব এবং বিনোদনপূর্ণ এই রাতে উইমেন অফ বাংলাদেশি হেরিটেজের আয়োজক সদস্যসহ এই প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দরা আমন্ত্রিত অতিথিবৃন্দদের স্বাগত জানান! অনুষ্ঠানটি শুরু হয় স্বাগত বক্তব্য দিয়ে, যেখানে  উইমেন অফ বাংলাদেশি হেরিটেজের আদর্শ তথা একতা, উদযাপন এবং ক্ষমতায়নের আদর্শের কথা সকলকে মনে করিয়ে দেওয়া হয়। তারপরে লেডিস ট্যালেন্ট শোতে এই গ্রুপের সদস্যরা তাঁদের অসাধারণ প্রতিভা, বিভিন্ন ধরনের দক্ষতা এবং পরিবেশনা উপস্থাপন করেন যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বাংলার ঐতিহ্য ধরে রাখতে কাঁথা সেলাই করেছেন সংগঠনের সদস্যরা! সেই কাঁথা নিয়ে একটি মনোমুগ্ধকর ফ্যাশন শো প্রদর্শন করা হয়েছে। এছাড়া শাড়ি পেইন্টিং এবং প্রদর্শন, নারীদের জীবনের গল্প, গান ও কবিতার মাধ্যমে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রকাশ করেছেন সদস্যরা! এরপর লাতিন সঙ্গীতের ছন্দময় তাল এই অনুষ্ঠানে গতিশীল বৈশ্বিক আবহের সৃষ্টি করে। সবশেষে অনুষ্ঠানটি সকল সদস্যদের নাচের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং তারা নেচে গেয়ে একসাথে বন্ধুত্ব ও আনন্দের অনুভূতি ভাগ করে নিয়েছেন। বাৎসরিক মিলনমেলার অনুষ্ঠানটি নিঃসন্দেহে উপস্থিত সকলকে শৈল্পিক অভিব্যক্তি এবং ভ্রাতৃত্বের শক্তিশালী বন্ধনে আবদ্ধ করেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশী ঐতিহ্যে নারীদের চেতনাকে মূর্ত করেছে। উইমেন অফ বাংলাদেশী হেরিটেজের নিবেদিতপ্রাণ মূল সদস্যরা অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এই আয়োজনের মাধ্যমে সদস্যরা শুধু আনন্দ উৎসবে মেতেছিলেন তাই নয়, এখানে  আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রদর্শিত শাড়ি, পেইন্টিংস, কাঁথা বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত জাকাত ফাউন্ডেশনে দান করা হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন