https://www.prothomalony.com/

7620

new-york

নিউইয়র্ক

আল আমীন জামে মসজিদের নির্বাচন ১৭ ডিসেম্বরঃ সভাপতি প্রার্থী কয়েছ আহমদ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ ১০:২৩

নিউইয়র্কে বাংলাদেশী জনসমাজের কাছে পরিচিত মসজিদ আল আমীন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার। লং আইল্যান্ড সিটির (এস্টরিয়ার) ৩৬ এভিন্যু এবং ৩৫ স্ট্রিটের মোড়ের এ মসজিদ ও ইসলামিক সেন্টারটি দীর্ঘদিন থেকে বাংলাদশি অভিবাসী মুসলমানদের কাছে পরিচিত। এস্টোরিয়া এলাকায় বসবাসরত স্বদেশীরা ছাড়া, অন্যান্য অভিবাসী মুসমানরাও এ মসজিদে নামাজ আদায় করে থাকেন। এলাকার ধর্মীয় কমিউনিটিতে এ মসজিদ ও ইসলামিক কেন্দ্রটি মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

আল আমীন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির নির্বাচন আসছে ১৭ ডিসেম্বর রোববার। দীর্ঘদিন থেকে মসজিদের উন্নয়ন অগ্রযাত্রার সাথে নিবেদিত মুসল্লিদের মনোনীত প্রার্থী হিসেবে এ নির্বাচনে সভাপতি পদে দাঁড়িয়েছেন কয়েছ আহমদ। তাঁর সাথে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন আবুল আলম।

লং আইল্যান্ড এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসরত কয়েছ আহমদ গত ৮ বছর থেকে মসজিদ কমিটির সাথে জড়িত রয়েছেন। প্রথম আলো উত্তর আমেরিকার কাছে কয়েছ বলেন, নিউইয়র্কে একটি মসজিদ শুধু মুসল্লিদের নামাজ আদায়ের জায়গা- এমন নয়। মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠে একটি কমিউনিটি। এ কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে মসজিদ একটি বড় ভূমিকা রেখে থাকে। কমিউনিটির সকলের সাথে সুসম্পর্ক রেখে, মানুষের প্রতি সদ্ভাব বজায় রেখে গত বছরগুলোতে মসজিদের উন্নয়নে নিজের ভূমিকার কথা জানান কয়েছ আহমদ। তিনি জানান, সকলের সহযোগিতায় মসজিদের বাইরের ও ভেতরের অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। ইসলামিক সেন্টারকে সমৃদ্ধ করার নানা ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী দিনে মসজিদের অবকাঠামো উন্নয়নে আরও বড় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। মসজিদকে কেন্দ্র করে কমিউনিটিতে ইসলামিক জীবনাচার, কৃষ্টি , ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় সংস্কৃতির বিকাশে কাজ করার জন্য তিনি আবারও মসজিদ কমিটির দায়িত্ব গ্রহণের জন্য প্রার্থী হয়েছেন বলে জানালেন।

কয়েছ আহমদের সাথে সাধারণ সম্পাদক পদে আবুল কালাম, সহ সভাপতি পদে জমির আলী, সহ সাধারণ সম্পাদক পদে আবু সোলায়মান, কোষাধ্যক্ষ পদে সামসুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে এমদাদ রহমান তরফদার নির্বাচন করছেন। কয়েছ আহমদ জানালেন, যে কোন প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিবাদপ্রিয় লোকজন একটা অন্তরায় হয়ে দাঁড়ান অনেক ক্ষেত্রেই। নিউইয়র্কের এমন বহু ধর্মীয় প্রতিষ্ঠান বিবাদপ্রিয় চিহ্নিত মানুষের হাতে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মসজিদ ও ইসলামিক সেন্টারের নির্বিবাদ অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তাঁকে এবং তাঁর সহযগিদের আল আমীন মসজিদের সম্মানিত ভোটারগণ নির্বাচিত করবেন বলে কয়েছ আহমদ আশা প্রকাশ করেন।  

নিউইয়র্ক থেকে আরো পড়ুন