https://www.prothomalony.com/
7440
new-york
থ্যাংকসগিভিং ডে উপলক্ষে উল্লাপাড়া সোসাইটি ইউএসএ নিউইয়র্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটি নিউইয়র্কে বসবাসকারি উল্লাপাড়াবাসীর মিলন মেলায় পরিনত হয়েছিল। যুক্তরাষ্ট্রের সংস্কৃতিতে বেড়ে উঠা ছোট ছোট ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে এ উৎসবে মেতে উঠেন।
বন্ধন তৈরি হয়েছিল আমেরিকার মূলধারার একটি উৎসবের সাথে বাংলাদেশের সংস্কৃতি ও নতুন প্রজন্মের সেতু বন্ধনের উৎসবের। ২৩ নভেম্বর বৃহস্পতিবার এস্টোরিয়ার ‘হ্যালো বাংলাদেশ’ রেষ্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক রাকিবুজ্জামান খান তনু। পরিচালনায় ছিলেন সাবেক সাধারন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান লিটন, বর্তমান সাধারন সম্পাদক শফিউল আলম ও মসিতুল্লাহ মাসুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান, কমিউনিটি একটিভিস্ট অধ্যাপিকা হোসনেয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার,নিউইয়র্ক কাগজ ও সাপ্তাহিক আজকালের মনোয়ারুল ইসলাম, ডা. শাহনাজ আলম লিপি, ডাঃ জাহাঙ্গীর আলম, ফজলুল হক ও আবু সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম জহির। কবিতা পাঠ করেন জাফর ইমাম। রাত ১০টা অবধি উল্লাপাড়াবাসী নেচে গেয়ে থ্যাংকসগিভিং উৎসব পালন করে। এপিটাইজার ও টার্কি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন