https://www.prothomalony.com/
7336
new-york
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ ০৭:৪৪
১৮ নভেম্বও, ২০২৩ থেংকস গিভিং ডে উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেটর ক্রিসটিন গনজালেস এর উদ্যোগে ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় স্বল্প আয়ের মানুষের মধ্যে হালাল চিকেন এন্ড গ্রোসারী বিতরন করা হয়েছে। ১৯ নভেম্বর সোমবার বিকেলে এস্টোরিয়া ৩৬ এভিনিউ এর ৩০ স্ট্রিট এ কর্মসূচি পালিত হয়। ক্রিসটিন গনজালেস তার বক্তৃতায় এসাইলেম শেখার এবং নিম্ন আয়ের মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুইনস টুগেদারের সিইও জনথান ফারগাস এবং হাইড্র কিউবেক এনার্জি সার্ভিসের পিটার রোজ এবং সংগঠনের সভাপতি সোহেল আহমেদ, উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী, কোষাধক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ, সদস্য নুরুল হক, সদস্য কাজি মরিয়ম ও অন্যান্যের মধ্যে মোহাম্মদ হোসেন, শাহনুর কুরাইশি, ফাতেমা হোসেইন রিমা, আল আমিন ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক জাবেদ উদ্দিন তার বক্তব্যে লং আইল্যান্ড সিটিতে প্রায় ৮০০ হাজারের বেশী এসাইলেম আবেদন করা এবং নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কমিউনিটির সবাইকে আহবান জানান। আমাদের সামনের দিনগুলোতে এই কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
.jpg)
.jpg)
নিউইয়র্ক থেকে আরো পড়ুন