https://www.prothomalony.com/

7289

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাড়ী ভাড়া না দেওয়ায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে তিন ভাড়াটিয়া খুন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩ ০৮:০৮

নিউইয়র্কে বাড়ী ভাড়া না দেওয়ায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে তিন ভাড়াটিয়াকে হত্যা করা হয়েছে। সিটির কুইন্স বরোর সেন্ট অ্যালাবানসের মিলবার্ন এলাকায় ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। দুই সপ্তাহ আগে নিউইয়র্ক সিটির ওজনপার্কে  ভাড়াটিয়াকে উঠিয়ে দিতে বাড়ীর মালিক কর্তৃক নিজ বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, চলমান ভাড়া বিবাদের জের ধরে নিউইয়র্ক সিটির কুইন্সে ৩ জন ভাড়াটিয়াকে ছুরিকাঘাতে হত্যার সন্দেহে ৫৪ বছর বয়সী বাড়িওয়ালাকে আটক করা হয়েছে। মঙ্গলবার বাড়ির ভিতরে ভাড়াটেদের হত্যা করেছে বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে একজন মহিলাকে বাড়ীর দ্বিতীয় তলায় এবং অন্য দুই জনকে বেসমেন্ট অ্যাপার্টমেন্টের বেডরুমে পাওয়া গেছে। ৫৪ বছর বয়সী এক নারীকে তার বিছানায় মুখ থুবড়ে অবস্থায় পাওয়া যায়। নিহতদের ঘুমের মধ্যে ছুরিকাঘাত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। 

এনওয়াইপিডি’র সহকারী প্রধান কেভিন উইলিয়ামস জানান, মঙ্গলবার সকালে বাড়িওয়ালা নিজেই স্থানীয় ১১৩ তম প্রিন্সেন্টে হেঁটে যায় এবং পুলিশ অফিসারদের কাছে বলেছিল যে, তার ভাড়াটেদের সাথে তার সমস্যা হচ্ছে। পরবর্তীতে তাকে আটক করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ভাড়ীর মালিকের নাম প্রকাশ করেনি। এই হত্যাকান্ডের তদন্ত চলছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন