https://www.prothomalony.com/

7280

new-york

নিউইয়র্ক

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়্যারম্যান এমএ আজিজের সংবর্ধনা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ ১০:৩৬

১২ নভেম্বর রোববার নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়্যারম্যান এমএ আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা (শাহীন কামালী-মইনুল ইসলাম) এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এ সংবর্ধনার আয়োজন করে।  

আয়োজক সংগঠনের কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। অনুষ্ঠানে জালালাবাদ ভবনটি সাধারণ সম্পাদক মইনুল ইসলামের কাছ থেকে জালালাবাদ এসোসিয়েশনের নামে বুঝে নেয়ার জন্য সভাপতি বদরুল খানের প্রতি আহ্বান জানান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ আজিজ। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন