https://www.prothomalony.com/
7203
new-york
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩ ০৬:২৩
'রাইটার্স ব্লক’ নামের একটি সংগঠন ৯ নভেম্বর বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের কার্যালয়ে বিক্ষোভ আয়োজন করে গাজার খবরে পক্ষপাতের অভিযোগে।
বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ব্যক্তিরা এই সংগঠনের কর্মী। সংগঠনের কয়েক শ কর্মী ম্যানহাটনে নিউইয়র্ক টাইমসের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন। পরে অনেকে প্রতিষ্ঠানটির লবিতে ঢুকেও স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, সংবাদমাধ্যমটি গাজায় ইসরায়েলি হামলার খবর প্রচারে পক্ষপাতমূলক আচরণ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা নিজেদের বানানো নিউইয়র্ক টাইমসের একটি কপি হাতে বিক্ষোভ করেন। ওই কপিতে শিরোনাম লেখা ছিল ‘দ্য নিউইয়র্ক ক্রাইমস’। এতে গাজায় নিহত হাজারো মানুষের নাম লেখা ছিল।
পরে বিক্ষোভকারীরা গাজায় নিহত ব্যক্তিদের নাম পড়ে শোনান। শুরু করেন সবচেয়ে কম বয়সীদের নাম পড়ার মধ্য দিয়ে। তবে এই বিক্ষোভে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটার খবর পাওয়া যায়নি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন