https://www.prothomalony.com/
7175
new-york
৪ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস্থ একটি রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড। নিউইয়র্কে প্রথমবারের মত কোন বাংলাদেশীদের পক্ষ থেকে ফ্রি কম্পিউটার কোর্স, ইংলিশ ভাষা কোর্স, মেন্টাল হেল্থ ওয়ার্কশপ সেবা দেওয়া হবে বলে জানানো হয়। এর আগে আরএস টেকনোলজির মাধ্যমে এই কোর্স করানো হত।
ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার আব্দুস ছোবহান তার বক্তব্যে বলেন বাংলাদেশ থেকে ফ্যামেলি ভিসায় বাবা, মা ও আত্মীয় স্বজন মধ্য বয়সী যারা আসেন তাদের কম্পিউটার ও ইংলিশ ভাষায় দক্ষতা না থাকার কারণে শারিরীক পরিশ্রম ছাড়া অন্য অফিসিয়াল জব বা সিটি জবে অংশগ্রহণ করতে পারছেন না। ফাউন্ডেশনের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশী কমিউনিটি তথা এশিয়ান কমিউনিটি তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।
আমি দৃঢ় বিশ্বাস করি মেন্টার হেল্থ প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত জরুরী। পারিবারিক সমস্যা এখন ব্যাপক আকার ধারণ করেছে আমাদের সমাজে। প্রতিনিয়ত ডমেষ্টিক ভাইলেশন হচ্ছে এবং আত্মহত্যার প্রবনতা বাড়ছে।
মেন্টাল হেল্থ ওয়ার্কসপ এর মাধ্যমে এই সমস্যার অনেক সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। নিউইয়র্ক হেল্থ ডিপার্টমেন্ট আমাদের ফাউন্ডেশন এর মাধ্যমে এই ওয়ার্কশপ করিয়ে সাটিফিকেট প্রদান করবেন। প্রেস কনফারেন্সে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোমাইয়া তাব্বাসুম, স্মার্ট টেক আইটি সলিউশনের ডাইরেক্টর, সাইদুর রহমান, রুহুল আমিন উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট প্রিসিলা ফাতেমা তার বক্তব্যে বলেন, কমিউনিটিতে এর রকম উদ্যোগ অত্যন্ত জরুরী ছিল। সবাইকে বলবো যাদের দরকার তারা যেন এই সুযোগটি গ্রহণ করেন। যেহেতু এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, এটি যাতে সফলতার সাথে পরিচালিত হতে পারে তার জন্য আপনাদের সবার সামর্থ্য অনুযায়ী সাহায্যের প্রয়োজন।
প্রতিষ্ঠানটির অতিসত্বর কয়েকটি কম্পিউটার প্রয়োজন যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে ক্রয় করে সহায়তা করতে পারেন। নিউইয়র্ক হেল্থ ডিপার্টমেন্ট থেকে প্রজেক্ট ডাইক্টের ক্রিকলিন ও মেথিও মিত্রা মেন্টাল হেল্থ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ফাউন্ডেশনের এডভাইজর বিশিষ্ট সমাজসেবক আবদুর রহিম হাওলাদার বলেন, এই উদ্যোগ অত্যন্ত সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেন। আমার পক্ষ থেকে সকল প্রকার সহায়তা থাকবে।

আরও বক্তব্য রাখেন গ্রীণ টার্চ এর ডাইরেক্টর ভিক্টর ইলাহী, সমাজসেবক মাহাবুবুর রহমান, মাইকেল থমাস ডি. রাফেল অবসরপ্রাপ্ত জর্জ, হোসেন বাদল ও রেজা রশিদ। পরিশেষে ইঞ্জিনিয়ার আবদুস ছোবহান আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগত সকল সাংবাদিক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডিনারের আহবান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন