https://www.prothomalony.com/

7084

new-york

নিউইয়র্ক

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির শীত বস্ত্র বিতরণ

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩ ০৮:০৯

করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর এস্টোরিয়ায় মাইগ্র্যান্ট ও এসাইলাম সেইকারসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। 

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, সালেহ চৌধুরী, সহ-সভাপতি কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য ফয়ছল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট শমশের আলী, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তোফায়েল চৌধুরী প্রমুখ। অ্যাপেলো ইন্সুরেন্স ব্রোকার্স’র শমসের আলী এই আয়োজন স্পনসর করেছেন।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, প্রায় চার শ লোকের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি জানান, করোনা মহামারি শুরুর পর থেকে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় সামনের দিনগুলোতেও তিনি এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন