https://www.prothomalony.com/

7013

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে এলডিপি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ ০৬:৪২

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির যুক্তরাষ্ট্র শাখা। নিউইয়র্কে ২৬ অক্টোবর বৃহস্পতিবার ব্রুকলীনের  রাধুঁনী পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে যুক্তরাষ্ট্র এলডিপি’র নেতা-কর্মীরা। এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এমএ জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ও এলডিপি’র চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী নাঈম টুটুল। স্বাগত বক্তব্য রাখেন এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট হারুন অর রশিদ আল হারুন সিআইপি, যুক্তরাষ্ট্র এলডিপি’র নেতা সাইফ ইসলাম, জাকির হোসেন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এলডিপি’র চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমেদ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, তারা দেশকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। দেশকে বাঁচাতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সত্যিকার দেশ প্রেমিক সরকার গঠন করতে হবে।

পরে এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এমএ জাফর অতিথি ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় দলীয় নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেন। তারা দল এবং এলডিপি’র প্রতিষ্ঠাতা ড. কর্ণেল (অব.) অলি আহমেদের নামে নানা শ্লোগান দেন।

এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এমএ জাফর ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

যুক্তরাষ্ট্র এলডিপি’র সর্বস্থরের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন