https://www.prothomalony.com/

7008

new-york

নিউইয়র্ক

এথনিক সংবাদ মাধ্যমের সাথে এনওয়াইপিডির সংযোগ প্রাতরাশ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ ০৫:২৭

নিউইয়র্ক পুলিশের কার্যক্রম কমিউনিটির কাছে দ্রুত পৌঁছানোর বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। নিউইয়র্ক সিটিতে কর্মরত এথনিক মিডিয়া প্রতিনিধিদের সাথে বৈঠকে নিউইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার (পাবলিক ইনফরমেশন) তারিক শেপার্ড বলেছেন, বিশ্বের বৃহত্তম জনমিশ্রণের সিটিতে পুলিশের কাজ ভিন্ন। বহু কমিউনিটি আছে যাদের মধ্যে মূলধারার ইংরেজি সংবাদমাধ্যম নয়, নিজেদের ভাষায় প্রকাশিত সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যম বেশী জনপ্রিয়। তিনি বলেন, প্রথম প্রজন্মের অনেক অভিবাসী তাদের নিজেদের ভাষায় তথ্য পেতে আগ্রহী।



২৬ অক্টোবর ম্যানহাটনের সিটি পুলিশের সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত প্রাতরাশ বৈঠকে কমিশনার তারিক শেপার্ড এসব কথা বলেছেন। সিটিতে বিভিন্ন ভাষার সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন লেফটেনেন্ট মিংগ জ্যাংগ, সার্জেন্ট কার্লোস নাইভস , সার্জেন্ট আনোয়ার ইসমাইল, সার্জেন্ট আনোয়ার ইশমায়েল, সার্জেন্ট এডুইন রেমন্ড, ডিটেকটিভ, এনেট শেল্টন, ডিটেকটিভ, আর্লিন মুনিজ, অফিসার শাওন দেলওয়ার প্রমুখ।  
বহু ভাষার মিশ্রণে নিউইয়র্ক সিটির জনগোস্টিকে পুলিশের সেবা ও কার্যক্রমের তথ্য প্রদান সহজ করা হচ্ছে। এখন থেকে যে কেউ ফোন করে নিজেদের ভাষায় কথা বলার জন্য অনুরোধ করতে পারবে। সিটিতে বসবাসরত কমিউনিটির প্রধান প্রধান ভাষা জানেন এমন ভাষার লোকজনের মাধ্যমে তথ্য বিনিময় করা যাবে। এরমধ্যেই বাংলাসহ প্রধান প্রধান ভাষার জন্য দোভাষী কর্মকর্তা প্রস্তুত রাখা হয়েছে। তারা সার্বক্ষণিক এ সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।



কমিশনার শেফার্ড তাঁর বক্তৃতায় বলেন সারা বিশ্বের বিভিন্ন স্থানে চলমান ঘটনার দ্রুত প্রভাব পড়ে নিউইয়র্কে। কোন  দেশে কোন ঘটনা ঘটলে সেদেশের অভিবাসীদের উপর তাদের প্রভাব পড়ে, প্রতিক্রিয়া হয়। এসব মোকাবেলা করার জন্য নিউইয়র্ক পুলিশ দ্রুত কমিউনিটির সংগে সংযোগ স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে এবং এ উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে বলে সভায় জানানো হয়। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন