https://www.prothomalony.com/

7004

new-york

নিউইয়র্ক

পুলিশের টো-ট্রাকের ধাক্কায় মারা গেল ৭ বছরের শিশু

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ ০৪:২৬

২৬ অক্টোবর সকালে নিউইয়র্কের ব্রুকলীনে ছেলেটি যখন মায়ের সাথে রাস্তা ক্রস করছিলো, ক্রসওয়াকে। একটি এনওয়াইপিডির টো ট্রাক এসে তাকে ধাক্কা দেয়, এবং এর চাকা শিশুটিকে পিষে দেয় বলে পুলিশ বলেছে। 

সকাল ৭ঃ৪৫ মিনিটে ব্রুকলীনের ফর্ট গ্রীণ পার্কের উত্তর প্রান্ত এলাকায় মারাত্মক এ দুর্ঘটনাটি ঘঠে গেছে। ছেলেটি এবং তার মা, ক্রসওয়াক ধরে মার্টিল এভিনিউ পার হচ্ছিল। মা একটি স্ট্রলার টেলছিলেন। আরেকটা ছোট শিশু স্ট্রলারে। আর সাত বছরের ছেলেটি একটি স্কুটার চালাচ্ছিল। হাতল থাকে যেসব স্কুটার, বাচ্চারা এক পা দিয়ে ঠেলেঠেলে চালায়। 
পুলিশ বলছে, টো ট্রাক ড্রাইভার মার্টিল থেকে ডানে মোড় নিয়ে নর্থ পোর্টল্যান্ড এভিনিউয়ে ঢোকার চেষ্টা করছিল। তখনই ছেলেটিকে সরাসরি হিট করে। তাৎক্ষণিকভাবে শিশুটির মৃত্যু হয়ে যায়। জরুরী চিকিৎসাকর্মিরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান এবং শিশুটিকে পরীক্ষা করে তারা মৃত ঘোষণা করেন। 

টো ট্রাকের ড্রাইভার ৫৪ বছরের নারী। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলেই অবস্থান করছিলেন। ঘটনাটির পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে। মেরী লিন নামের এক নারী এই নেইবারহুডে ২৪ বছর যাবৎ থাকেন। তিনি সকালে তার গাড়ি ম্যুভ করার জন্য বের হয়ে চেঁচামেচি শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন মানুষের ভিড়ের ভিতরে রাস্তায় বসা এক নারী। তাঁর পাশে সাদা চাদরে ঢাকা এক আকৃতি। আকৃতিটি ছোট, শিশুদের! মিস. মেরী লিন বলেন, তিনি ঐ নারীকে বলতে শুনেছেন, “মাই বেবি ইজ ডেড”! 

টাইরানা কার্টার নামের আরেক জন্য প্রত্যক্ষদর্শী বলেন, ছেলেটি একটি উজ্জ্বল সবুজ রঙের স্কুটার চড়ে চড়ে মায়ের সাথে রাস্তা পার হচ্ছিল। আর মা একটি স্ট্রলার পুশ করছিলেন। সেটিতে আরেক শিশু। কার্টার বলেন, টো ট্রাকের ড্রাইভাকে মনে হচ্ছিল ইয়্যেলো লাইট ধরার চেষ্টা করছিলেন। আর তখনই এক্সিডেন্টটা হয়ে যায়। 

কার্টার বলেন, কর্ণারে এসে টার্ন করার সময় টো ট্রাকটি ছেলেটিকে ধাক্কা দেয় এবং চাকা ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার শিকার ছেলেটিসহ অনেক বাচ্চাই সকাল বেলা স্কুলে যাচ্ছিল।

মার্টিল এভিনিউ ফোর্ট গ্রীণ-ব্রুকলীনের একটি ব্যস্ততম রাস্তা। নগরীর যে এলাকা দিয়ে এ রাস্তাটি গেছে, সেখানে অনেকগুলো শপ, রেস্টুরেন্ট, স্কুল ইত্যাদি রয়েছে। 
দেবরা উইলস ৮ বছর থেকে এ এলাকায় বসবাস করেন। তিনি ছয় সন্তানের মা। দেবরা বলেন, বাচ্চাটি যেখানে মারা গেল, এ এলাকায় ড্রাইভাদের দ্রুত গাড়ি চালানোর এবং রেড লাইট না মানার প্রবণতা দেখা যায়।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন