https://www.prothomalony.com/

6987

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে শারদীয় দুর্গোৎসব

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ ০৪:২৫

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিউইয়র্কে বিভিন্ন স্থানে গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী বিভিন্ন সংগঠন ও মন্দিরে  শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। পূজা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন ও মন্দিরগুলি বিভিন্ন অনুষ্টানের আয়োজন করে এর মধ্যে ছিল পূজা, অঞ্জলি, আরাধনা, আরতি, যজ্ঞ, সন্ধি পূজা, সাংস্কৃতিক অনুষ্টান। সংগঠন ও মন্দির কমিটি পূজার সাংস্কৃতিক অনুষ্টান সুন্দর ও আকর্ষণীয় করতে ঢাকা ও কলকাতার বিভিন্ন জনপ্রিয় শিল্পী, কলাকুশলী ও  এনে ছিলেন। পূজার প্রায় এক মাস আগ থেকেই পূজার প্রস্তুতি নিয়েছে  মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন