https://www.prothomalony.com/

6934

new-york

নিউইয়র্ক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতায় নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ ০৪:৩১

১৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি'র উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এশার নামাজের পরে  ইসলামী সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা সাদেকের পরিচালনার মাধ্যমে দোয়া ও মোনাজাতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। সভাপতিত্ব করেন হাবিবুর রহমান সেলিম রেজা এবং সংক্ষিপ্ত বক্তব্য পরিচালনা করেন সদস্য সচিব মোঃ বদিউল আলম, তাকে সহযোগীতা করেন যুগ্ম সদস্যসচিব ছাইদুর খান ডিউক। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি কেন্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাংগীর এম আলম।



নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে রুহুল আমিন নাসির, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন, মোঃ নাসির উদ্দীন, সদস্যবৃন্দের মধ্যে সিনিয়র সদস্য জামালুর রহমান চৌধুরী, কামাল হাওলাদার, মোঃহাসান ,যুবদলের মনিরুল ইসলাম মনির, মনিরুল ইসলাম, মহানগর দক্ষিনের জামাইকা ইউনিটের আজিজুল হাওলাদার, সোহেল রানা, মোঃ জাহাংগীর হোসেন, সহ অনেক নেত্রীবৃন্দ।
দোয়া ও মিলাদ শেষে তবারক বিতারন করা হয়।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন