https://www.prothomalony.com/

6900

literature

সাহিত্য

রাশিদা আকতারের তিনটি গ্রন্থ নিয়ে কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠান শনিবার

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ ১২:২৪

বাংলাদেশের গীতিকবি রশিদা আকতার। তাঁর প্রকাশিত তিনটি গ্রন্থ নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে প্রকাশনা উৎসব এবং গ্রন্থালাপ। কুইন্স সেন্ট্রাল লাইব্রেরিতে হবে এ অনুষ্ঠান। ২১ অক্টোবর শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। জ্যামাইকার হিলসাইড ৮৯-১১ মেরিক ব্যুলেভার্ডের কুইন্স সেন্ট্রাল লাইব্রেরিতে গ্রন্থ তিনটি নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজন। আলাপে আবৃত্তিতে সাজানো এ অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

গীতিকবি রাশিদা আকতারের প্রকাশিত তিনটি গ্রন্থ হচ্ছে 'অতল সুরের সন্ধানে', 'হৃদয় ছুঁয়ে' এবং 'অগ্নি শপথ'। প্রকাশনা ও গ্রন্থালাপের আয়োজনের রয়েছে কুইন্স পাবলিক লাইব্রেরি এবং নিউইয়র্ক প্রথম আলো ফাউন্ডেশন। 

সাহিত্য থেকে আরো পড়ুন