https://www.prothomalony.com/

6892

new-york

নিউইয়র্ক

১৮ নভেম্বর শনিবার নিউইয়র্কেঃ 'মাই ব্র্যাক লাইফ: দ্য বিকামিং অফ এ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট' গ্রন্থ নিয়ে আলোচনা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ ১১:২৫

বিশ্বের বেসরকারি উন্নয়নের ঋদ্ধ পুরুষ স্যার ফজলে হাসান আবেদ। তাঁর সহকর্মি ছিলেন ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী। তাদের হাতেই প্রতিষ্ঠিত এবং সম্প্রসারিত হয়েছে 'ব্র্যাক' নামের সংস্থাটি। অভিজ্ঞতা এবং সমাজ, শিক্ষা এবং উন্নয়ন নিয়ে নিজের ভাবনার আলোকে প্রতিষ্ঠিত মোশতাক চৌধুরী লিখেছেন তাঁর মূল্যবান গ্রন্থ- 'মাই ব্র্যাক লাইফ: দ্য বিকামিং অফ এ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট'।

গ্রন্থকার  ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী উপস্থিত থাকছেন তাঁর মূল্যবান গ্রন্থটি নিয়ে আলোচনা অনুষ্ঠানে। ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় জ্যাকসন হাইটসে মুনলাইট রেস্টুরেন্টে এ আলোচনার আয়োজন করেছে প্রথম আলো উত্তর আমেরিকা। দেশে ও বিদেশে খ্যাতিমান এ বরেণ্য শিক্ষাবিদ ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরীর উপস্থিতিতে তাঁর বহুমুখী উদ্যোগ এবং কর্মের সাথে জড়িত থাকার কথা জানা যাবে। একজন বিরল ব্যক্তির সাথে পরিচিত হওয়া যাবে, যিনি নিজেকে পর্দার আড়ালে মূল ভূমিকায় রেখে তাঁর অংশীদার এবং সতীর্থদের প্রত্যেককে সমস্ত কৃতিত্ব দিতে আগ্রহী ও প্রস্তুত থেকেছেন।

জনসমাজ, শিক্ষাবিদ এবং উন্নয়ন কর্মীদের জন্য বইটি গুরুত্বের। ড. মোশতাক রাজা চৌধুরী তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন, 'গবেষণায় আমার অংশগ্রহণ কোনো দুর্ঘটনা ছিল না; আমার ছোটবেলার স্বপ্ন ছিল নিরুৎসাহিত হতদরিদ্র ব্যক্তিদের উপকার করা। আমি এই কল্পনাকে বোঝার জন্য গবেষণাকে একটি যন্ত্র হিসাবে বিবেচনা করেছি। আমি আমার ব্যবস্থাগুলিকে সচেতনভাবে নিয়েছিলাম। অধ্যবসায় এবং উৎসর্গ ছিল আমার সমস্ত উদ্যোগে উল্লেখযোগ্য প্রভাব।"

'মাই ব্র্যাক লাইফ: দ্য বিকামিং অফ এ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট' গ্রন্থ নিয়ে নিউইয়র্কে আলোচনানুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ ১৮ নভেম্বর শনিবার নির্ধারিত সময়ে আমন্ত্রণক্রমে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।  
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন