https://www.prothomalony.com/

6873

new-york

নিউইয়র্ক

দূর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ ১১:৩০

দূর্গাপূজা চলাকালীন সময়ে দেশের সর্বত্র সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে নিউইয়র্কের এক সমাবেশ থেকে। নিউইয়র্কে বসবাসরত হিন্দু নাগরিক সংগঠক এবং জনসমাজের পক্ষ থেকে এ নিয়ে এক সভা আহ্বান করা হয়। ১৫ অক্টোবর রোববার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বলা হয়, সরকার যেন পূজার সময় কোন অপ্রীতিকর ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দিনের অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়। সংখ্যালঘুদের উপর যে কোন হামলার বিরুদ্ধে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 

সমাবেশে বক্তারা বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টির জন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছি। স্বাধীন দেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে এবং নির্বিঘ্নে যদি নিজ ধর্ম পালন করতে না পারে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে যেকোনো মূল্যে দেশে উৎসব অনুষ্ঠানের স্পর্শকাতর সময়ে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন