https://www.prothomalony.com/

6843

new-york

নিউইয়র্ক

বর্ণিল আয়োজনে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ ১০:৩৬

নিউইয়র্ক পুলিশে কর্মরত চৌকস অফিসারদের অনুষ্ঠানে দাঁড়িয়ে মেয়র এরিক অ্যাডামস বলেছেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে।

বাংলাদেশী-আমেরিকান পুলিশ সদস্যদের স্বনামধন্য সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন- ‘বাপা’র সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ ১৩ অক্টোবর শুক্রবার কুইন্সের বিলাসবহুল একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়।



জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন এই বর্ণাঢ্য নৈশ ভোজে সংক্ষিপ্ত আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশি অফিসারদের প্রশংসা করে মেয়র বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংগঠনের সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরীর স্বাগত বক্তব্য রাখেন। বাপার বোর্ড অব ট্রাস্টির সকলকে মঞ্চে ডেকে পরিচিতি করানোর পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ কমিশনার এডওয়ার্ড এ.ক্যাবান। এছাড়া ম্যান অফ দ্য ইয়ার হয়েছেন অ্যাসিস্ট্যান্ট চিফ বেঞ্জামিন গারলি, উইমেন অফ দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ ক্রিস্টিন বাস্টডেনরেক, কমান্ডিং অফিসার অফ দ্য ইয়ার ইন্সপেক্টর জেনকিন্স ১১৩ প্রিসটিঙ্কট, বর্ষসেরা পুলিশ অফিসার হয়েছেন তৌফিক বক্ত, সিভিলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন টিএম আনোয়ারুল কাদির।
অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়াার্ড পেয়েছেন ডেপুটি কমিশনার লিসা হোয়াট, ও নিউ ইয়র্ক সিটির মেয়রের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, অ্যাটর্নি মঈন চৌধুরী, “ভালো” সংগঠনটি পেয়েছেন কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন ফার্স্ট ডেপুটি কমিশনার তানিযা কিনসেলা, অ্যাসেম্বলী ওমেন জেনিফার রাজকুমার, মেয়র অ্যাডামসের উপদেষ্টা ইনগ্রিড লুইস। এছাড়া উপস্থিত ছিলেন বাপা’র  সাবেক প্রেসিডেন্ট শামসুল হক, সুমন সাইদসহ অন্যরা।



বাপা’র সেক্রেটারি ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। পরে তিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিউনিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। বাপা’র ট্রাস্টি মাসুদ রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা ও কমিউনিটির জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজিব পরিবেশন করেন পছন্দের বাংলা গান। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বিপুল সংখ্যক সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ২য় ভাইস প্রেসিডেনট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার  সার্জেন্ট মেহেদী মামুন, মিডিয়া লিঁয়াজো অফিসার জামিল সরোয়ার, কমিউনিটি লিঁয়াজো অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস অফিসার হাসান আহমেদ, বাপা’র ট্রাস্টি অফিসার জসীম মিয়া, সার্জেন্ট মুরাদ আহমেদ, অফিসার সব্বির আহমেদ, অফিসার রাজীব ঘোষ, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী। বর্নাঢ্য এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী।



বাপার অনুষ্ঠানে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার ছাড়াও নিউইয়র্কের বিশিষ্টজনদের ব্যাপক উপস্থিতিতি ছিল লক্ষণীয়। নিউইয়র্কে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন হিসেবে বাপা কমিউনিটির মধ্যে ব্যাপক জনপ্রিয়। সিটির সাথে বাংলাদেশি জনসমাজের সংযোগের সংগঠন হিসেবে  উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছে। বাপা'র কার্যক্রমে নিউইয়র্কে বাংলাদেশি যুব তরুণদের মধ্যে পুলিশের চাকুরী গ্রহণ জনপ্রিয় হচ্ছে। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন