https://www.prothomalony.com/

6804

literature

সাহিত্য

২৭ অক্টোবর "মাঘ ফাগুনের গল্পগাথা" গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ ১১:৪১

প্রবাসী গল্পকার জেন কুমকুম ডি'ক্রুজ'র প্রথম গল্প গ্রন্থ "মাঘ ফাগুনের গল্পগাথা" প্রকাশনা উৎসব আগামী ২৭ অক্টোবর। সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের আয়োজনে মেরিল্যান্ড রস্কো আর নিষ্ক এলিমেন্টারি স্কুল অডিটোরিয়ামে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠান শুরু হবে। প্রকাশনা উৎসবের মূল আলোচনা পর্বে অংশ নিবেন ইব্রাহিম চৌধুরী, সম্পাদক, প্রথম আলো, নিউ ইয়র্ক ও স্থপতি-লেখক আনোয়ার ইকবাল কচি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ খ্রিষ্টান লেখক ফোরামের সভাপতি গল্প ও ছড়াকার ভিনসেন্ট খোকন কোড়ায়া।
গল্পকার জেন কুমকুম ডি'ক্রুজ চার দশকের বেশি লেখা-লেখির সাথে জড়িত। তিনি মূলতঃ গল্প লেখায় পারদর্শী হলেও কবিতায় রয়েছে দক্ষতা। বহুল প্রাচীন ক্যাথলিক সাপ্তাহিক পত্রিকা 'প্রতিবেশী'তে লেখালেখি ও কর্মজীবনে লিখেছেন মননশীল গল্প।  এছাড়া তিনি জাতীয় পত্রিকা জনকণ্ঠ ও বেগম এ লিখতেন নিয়মিত। বর্তমানে দুই সন্তানের জননী লেখিকা আমেরিকায় স্বামী ও ছেলেদের সাথে অবসর জীবন যাপন করছেন। 

অনুষ্ঠানস্থলে লেখিকার গল্পগ্রন্থ পাওয়া যাবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় 'প্রবাসের মাটিতে বাংলা গান' শিরোনামে গানের আসর। গানে মন মাতাবেন মুক্তা মেবেল রোজারিও, রীমা রোজারিও, জুলি গনছালভেস, মেঘা পিউরিফিকেশন, অনন্ত পিউরীফিকেশনসহ অনেকে। 

সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে মেট্রো ওয়াশিংটনের সকল সাহিত্যপ্রেমী, পাঠক-প্রকাশক ও সাংস্কৃতিপ্রেমীদের বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। 
অনুষ্ঠান শেষে রয়েছে ক্রেস্ট প্রদান ও নৈশভোজ।  

 

সাহিত্য থেকে আরো পড়ুন