https://www.prothomalony.com/
6738
new-york
৮০ বছর বয়সের সৎ বাবাকে হত্যার অভিযোগে ম্যালভিন জাভা নামের নামের ৪৬ বছরের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর মধ্য রাতের পর নিউইয়র্কের ব্রংকসে এ হত্যাকাণ্ড ঘটে। ম্যালভিন কালো রঙের মাস্ক ও পোশাক পরে মাথায় গুলি করলে ৮০ বছর বয়সী মারসেলিনো ভেলারিও নামের এক ব্যক্তিকে হত্যা করে ঘটনাস্থল থেকে সাইকেল চালিয়ে পালিয়ে যান।
মারসেলিনো হত্যায় বিমর্ষ পরিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া করেছে। সেখানে তাঁর সৎ পুত্র ম্যালভিনও জগ দেন এবং বাবার জন্য কান্নাকাটি করেন। প্রথমে মনে করা হয়েছিল, নিউইয়র্কে অবনতিশীল আইন শৃঙ্গখলা পরিস্থিতিই এ হত্যাকাণ্ডের জন্য দায়ী। পুলিশ এ নিয়ে তদন্তে নামে।
তদন্তের জের ধরে ৫ অক্টোবর বৃহস্পতিবার পেনসিলভেনিয়া থেকে অস্ত্র সহ ম্যালভিন জাভাকে নিউজার্সি ও পেনসিলভেনিয়া টাস্ক ফোর্সের পুলিশ অগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ঘাতক ম্যালভিনকে নিউইয়র্কে স্থানান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে খুন সহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশ তা জানায়নি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন