https://www.prothomalony.com/
6711
bangladesh
মানবাধিকার ব্যাক্তিত্ব মনজিল মোরসেদ বলেছেন আইনের শাসন,গনতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত না হলে কোন দেশ প্রকৃত উন্নয়ন করতে পারেনা।
১ অক্টোবর রোববার জ্যাকসন হাইটসের একটি রেস্তোরায় বাংলাদেশ ল’ সোসাইটি ইউ,এস,এ ইনকের উদ্দ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মানবাধিকার ব্যাক্তিত্ব, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এর কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদকে নিয়ে খোলামেলা মত বিনিময় করেছেন উপস্থিত সুধীজন। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ নাসির উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল। এইচ,আর,পি,বি কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ তার বক্তব্যে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় প্রবাসী ট্রাইবুনাল গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশ ল সোসাইটির সাথে সংশ্লিষ্ঠ আইনজীবীদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখার জন্য তিনি আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট এম, মতিউর রহমান এডভোকেট মিয়া জাকির, এটর্নী খায়রুল বাশার, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, এডভোকেট মাহাবুবার রহমান বকুল, এডভোকেট ওয়াহিদুর রহমান, এডভোকেট সুলতানা জামান, এডভোকেট জয়জিত আচার্য্য, এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট শাহিন খান, এডভোকেট পারভিন জামাল, এডভোকেট মহি উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন