https://www.prothomalony.com/

18482

north-america

উত্তর আমেরিকা

প্যাটারসনে ৩১ অক্টোবর বাংলাদেশের মোবাইল কনস্যুলার সেবা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ২৩:৩৪

নিউজার্সির প্যাটারসনে ৩১ অক্টোবর, শনিবার বাংলাদেশের মোবাইল কনস্যুলার সেবা অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

প্যাটারসনের জন এফ কেনেডি হাইস্কুলের ক্যাফেটেরিয়ায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলবে। ঠিকানা: ৬১–১২৭ প্রিকনেস অ্যাভিনিউ, প্যাটারসন, নিউ জার্সি ০৭৫০২।

প্যাটারসন সিটির দ্বিতীয় ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহীন খালিকের পক্ষ থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা এ আয়োজনের মাধ্যমে প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের মোবাইল কনস্যুলার সেবা প্রবাসী বাংলাদেশিদের সময় ও যাতায়াতের ঝামেলা কমাতে সহায়ক হতে পারে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন