https://www.prothomalony.com/

6710

bangladesh

বাংলাদেশ

আজ্ঞাবহ সাংবাদিকদের নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ ০৮:২৭

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ শেষে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে শুধুমাত্র নিজেদের আজ্ঞাবহ সাংবাদিকদের জানানোর কাজ করেছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কর্মকর্তারা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও উষ্মা বিরাজ করছে।

২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নিউইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের এক সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যারা অংশ নিতে চায় তাদের তালিকা নেওয়া হয়। কিন্তু সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে হোয়াইটস অ্যাপ গ্রুপে প্রেসের দায়িত্বে থাকা নাছির উদ্দীন জানান, যারা বিশেষ পাস পেয়েছেন, শুধু তারাই সংবাদ সম্মেলনে অংশ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, সংবাদ সম্মেলনে কি প্রশ্ন করা হবে তা আগে সাংবাদিকদের থেকে জানিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে সেখান থেকে ৬/৭ জনকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। সাংবাদিকরা আরও জানান, প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি প্রেস সেক্রেটারি নুর এলাহী মিনা সংবাদ সম্মেলনের আয়োজনের দায়িত্বে ছিলেন। তিনি সংবাদ সম্মেলনে নিজের পছন্দের লোকদের আমন্ত্রণ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সব সাংবাদিক আমন্ত্রণ না পেলেও দলীয় লোকজনে পরিপূর্ণ ছিল সংবাদ সম্মেলনস্থল।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন