https://www.prothomalony.com/

6681

sports

খেলাধুলা

ওয়ার্ল্ড আর্ম রেসলিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বখতিয়ার সালাউদ্দিন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ ০৪:২২

ওয়ার্ল্ড আর্ম রেসলিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী হয়েছেন বাংলাদেশের বখতিয়ার সালাউদ্দিন। মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত ২৫ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



ওয়ার্ড আর্ম রেসলিং ৭৮ কেজি ইভেন্টে বাংলাদেশের বখতিয়ার সালাউদ্দিন অংশগ্রহন করে ১ম স্থান অধিকার করেন। তিনি স্বর্ণপদক অর্জন করে বিশ্বপরিসরে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন।



সিলেট জেলার বিয়ানী বাজার পৌরসভার আওতাধীন শ্রীধরা গ্রামের মরহুম নিমার আলীর ছেলে বখতিয়ার আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পাওয়ার পর নিউইয়র্কস্থ ‘শ্রীধরা জনমঙ্গল সমিতি ইউএসএ ইনক’ এর নির্বাহী কমিটিকে তার সাফল্যের কথা অবহিত করেন। সমিতির পক্ষ থেকে এই আনন্দ সংবাদে বখতিয়ারকে অভিনন্দিত করে দেশের বাইরে গিয়ে প্রতিযোগিতা করার ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। পরবর্তিতে সমিতির সহযোগিতায় শ্রীধরা গ্রামের ছেলে পৌঁছে যায় কুয়ালালামপুরে। ওয়ার্ল্ড আর্ম রেসলিং ৭৮ কেজি ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগী হয়ে দেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসায় ‘শ্রীধরা জনমঙ্গল সমিতি ইউএসএ ইনক’ এর পক্ষ থেকে তাঁকে ব্যাপকভাবে অভিনন্দন জানানো হয়েছে।  

খেলাধুলা থেকে আরো পড়ুন