https://www.prothomalony.com/

6680

bangladesh

বাংলাদেশ

বিয়ানীবাজার সমিতির নির্বাচন নিয়ে ব্যাপক উত্তেজনা কমিউনিটিতে

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ ০৪:১৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি। সাত হাজারের বেশী সদস্যের এ সংগঠনের নির্বাচন আগামী ২২ অক্টোবর। দুটি প্যানেল সরাসরি নির্বাচন করছে। একটি প্যানেলে নেতত্ব দিচ্ছেন আব্দুল মান্নান ও জসিম উদ্দীন জুয়েল। নিউইয়র্কে থানা ভিত্তিক সংগঠনের মধ্যে বিয়ানীবাজার সমিতি খুবই শক্তিশালী। জালালাবাদ এসোসিয়েশন বা বাংলাদেশ সোসাইটির নির্বাচনে এ সংগঠনটির অবস্থানের দিকেই সবার নজর থাকে। সামাজিক কাজকর্মে ও নিজেদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ধরে রাখার কাজে বিয়ানীবাজার সমিতি আমেরিকায় একটি অগ্রসর সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। 

আসছে নির্বাচনে মান্নান ও জুয়েল দ্বিতীয় মেয়াদে সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে লড়ছেন। তাদের বিপরীতে লড়ছেন মিছবাহ-অপু পরিষদ। মিছবাহ আহমেদ ও রেজাউল আলম অপু গত নির্বাচনে হেরে যান। এবারও তারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারনা করা হচ্ছে। দুটি প্যানেলই শক্তিশালী। মান্নান-জুয়েল প্যানেলের প্রার্থীরা অভিজ্ঞতায় সমৃদ্ধ। মিজবাহ-অপু প্যানেলের সভাপতি মিছবাহ আহমেদের কমিউনিটিতে ব্যাপক পরিচিতি রয়েছে।

মান্নান-জুয়েল প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুল মান্নান বলেছেন, জয়ের ব্যাপারে আমি ১০০ শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। গত ২টি বছর সংগঠনকে এগিয়ে নেবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। ২০০০ কবর কিনেছি। ৩টি সাধারন সভা করেছি। সদস্যদের মাঝে স্বচ্ছতার সাথে রিপোর্ট আমরা তুলে ধরি। কোন আপত্তি আসেনি। বন্যায় উপজেলায় সংগঠনের নামে ত্রাণ বিতরন করেছি। আগামীতে নির্বাচিত হলে মুসলমান সম্প্রদায়ের জন্য একটি ফিউনারেল হোম করবো। বিয়ানী বাজারের অর্থে কেনা বাড়িটি বিয়ানী বাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নামে ট্রান্সফার করবো।

মান্নান -জুয়েল প্যানেলে অন্যান্য প্রার্থীরা হলেন নিজাম উদ্দীন (সহসভাপতি). রাজু আহমদ (সহ সাধারন সম্পাদক),আব্দুল হান্নান দুখু (কোষাধ্যক্ষ), আবু তৈয়ব তালহা (সাংগঠনিক সম্পাদক), অনিক রাজ (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), আব্দুল হামিদ (দফতর সম্পাদক), সামশুল ইসলাম (প্রচার সম্পাদক), কিবরিয়া আহমেদ শাহিদ (ক্রিড়া সম্পাদক), মোহাম্মদ এফ এইচ সোনার বলাই (সমাজ কল্যান সম্পাদক) ও ফাতেমা শীলা (মহিলা সম্পাদিকা)। কার্যকরি সদস্য পদে রয়েছেন ফকরুল হক, নুর উদ্দীন, বদরুল উদ্দীন, হোসেন আহমদ, সামাদ আহমেদ,আব্দুস খান ও আবু জাফর।

মিছবাহ-অপু প্যানেলের সভাপতি প্রার্থী মিছবাহ আহমেদ বলেছেন, বিজয় এবার হবে ইনশাল্লাহ। গতবার নির্বাচনে হেরে যাবার পর থেকে বিয়ানীবাজারবাসীদের সাথে কাজ করে যাচ্ছি। আশাকরি তারা এবার খেদমত করার সুযোগ দেবেন। আমিসহ আমাদের প্যানেল জয়যুক্ত হলে বিয়ানীবাজার ভবনের নিচ তলায় একটি কমিউনিটি সেন্টার চালু করবো। যাতে সেখানে শতাধিক মানুষ অনুষ্ঠান বা কর্মসূচি পালন করতে পারে। দ্বিতীয় কাজটি হবে ভবনটি বিয়ানীবাজার সমিতির নামে স্থানান্তর করা।

মিজবাহ-অপু প্যানেলের অন্য প্রার্থীরা হলেন মুহিবুর রহমান রুহুল (সহ সভাাপতি), আব্দুল ফাত্তাহ (সহসাধারন সম্পাদক), আব্দুল হামিদ (কোষাধ্যক্ষ), মাহমুদুল কবির রুবেল (সাংগঠনিক সম্পাদক), ছিদ্দিক আহমদ (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), শামসুল আলম শিপলু (দফতর সম্পাদক), আবু রাসেল (প্রচার সম্পাদক), জামিল আহমদ (ক্রিড়া সম্পাদক), ফয়েজ আহমদ (সমাজ কল্যান সম্পাদক) ও হাফসা ফেরদৌস হেলেন (মহিলা বিষয়ক সম্পাদিকা)। এই প্যানেলের কাযকরি কমিটির সদস্য পদে প্রার্থীরা হলেন মাহবুব উদ্দীন আলম, মোহাম্মদ আমিন উদ্দীন,ইকবাল হোসেন, রেজোয়ান আহমদ,মাসুদুর রহমান,শরীফ আহমদ ও ফরহাদ হোসাইন।

২২ অক্টোবর সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত একনাগারে ভোট গ্রহন শুরু হবে। নির্বাচন কমিশনার মো: আব্দুর নূর জানিয়েছেন, প্রায় সাড়ে ৭ হাজার বিয়ানীবাজারবাসী এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। সবার অংশগ্রহন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য সকল ভোটার ও প্রার্থীদের সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন