https://www.prothomalony.com/

6673

new-york

নিউইয়র্ক

নতুন প্রজন্মের সম্পাদনায় ইংরেজি ভাষার সাপ্তাহিক ‘উইকলি দ্য জেনারেশন’ - নিউইয়র্কে যাত্রা শুরু করেছে

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ ১১:৩৯

নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্‌ গ্রুপের পরিকল্পনায় নতুন প্রজন্মের সম্পাদনায় ইংরেজি ভাষার সাপ্তাহিক ‘উইকলি দ্য জেনারেশন' প্রকাশিত হয়েছে। বাংলাদেশী অভিবাসীদের জন্য এই প্রথম ইংরেজি ভাষায় সাপ্তাহিক প্রকাশিত হলো। এই সাপ্তাহিকের সার্বিক বাস্তবায়ন শাহ্ গ্রুপের তত্ত্বাবধানে হচ্ছে। 

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে শাহ্‌ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ্‌ জে. চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আলভিন।

শাহ্‌ গ্রুপ এর অন্যতম পরিচালক শাহ্‌ জে. চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অভিবাসীদের নতুন প্রজন্মের যারা বেড়ে উঠছে তাদের যোগাযোগের ভাষাটা হয়ে গেছে ইংরেজি। তাছাড়া তাদের অনেকেই কখনও বাংলাদেশে আসে নি এবং দেশ সম্পর্কে তেমন কিছু জানেও না। অথচ বাঙালী জাতির হাজার বছরের ইতিহাস রয়েছে। শুধুমাত্র ভাষার কারণে নতুন এই প্রজন্ম নিজেদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের সঙ্গে ইংরেজি ভাষায় যোগাযোগটা করতে হবে, পরিচয় করাতে হবে দেশের সঙ্গে। আর এই দায়বদ্ধতা থেকেই ‘উইকলি দ্য জেনারেশন’ প্রকাশের তাগিদটা এসেছে।



শাহ্‌ জে. চৌধুরী আরও বলেন, ‘উইকলি দ্য জেনারেশন’ আমাদের নতুন প্রজন্মই চালাবে, আমরা থাকব তাদের পেছনে। একসময় তারাই এই পত্রিকার মূল দায়িত্বে আসবে। তাছাড়া আমেরিকার মেইনস্ট্রিমের মানুষেরাও এখন বাংলাদেশকে নতুন করে জানবে। আরও একটি কথা, ‘উইকলি দ্য জেনারেশন’ শুধুমাত্র বাংলাদেশী কমিউনিটির নয়, যুক্তরাষ্ট্রের বসবাস করা সকল বিদেশী কমিউনিটির, বিশেষ করে দক্ষিণ এশীয় কমিউনিটির পত্রিকা।

অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ফাহাদ সোলায়মান বলেন, দ্য জেনারেশন আমাদের কমিউনিটির প্রথম ইংরেজি ভাষার পত্রিকা, এজন্য আমি খুব গর্বিত। শাহ্‌ জে. চৌধুরীকে আমি শুরু থেকেই চিনি। তিনি আমাদের কমিউনিটির জন্যে অনেক কিছু করেছেন। এখন নিউ ইয়র্কে তার স্পন্সর ছাড়া কোনো ইভেন্টি যেন সম্ভব হয়ে ওঠে না।

সাপ্তাহিক পরিচয় সম্পাদক বলেন, আমাদের পরবর্তী প্রজন্মের চিন্তা, চেতনা ও লক্ষ্যের প্রকাশ ঘটবে নিজের ভাষায় প্রকািশত ‘উইকলি দ্য জেনারেশন’ এ। দুই প্রজন্মের সেতুবন্ধনে সুদৃঢ় হবে কম্যুনিটি, সংযুক্ত হবে যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে।




সম্পাদকমণ্ডলী বোর্ডের সদস্য ফৌজিয়া জে. চৌধুরী দক্ষিণ এশীয় কমিউনিটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘উইকলি দ্য জেনারেশন’ আমাদের কমিউনিটির একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। পাশাপাশি পরিবেশন করবে তথ্য এবং আমাদের জন্যে নতুন একটি পরিবেশ গড়ে তুলবে। আজ শুধু নতুন একটি সংবাদপত্রের জন্ম হয়েছে, তা কিন্তু নয়; একই সঙ্গে নতুন এক ঐক্যেরও জন্ম হলো।

পত্রিকাটির সম্পাদক সাদিয়া জে. চৌধুরী বলেন, আজ আমাদের জন্যে নতুন একটি সম্ভাবনা উন্মুক্ত হলো। তিনি সবাইকে ‘উইকলি দ্য জেনারেশন’-এ আমন্ত্রণ জানান। উদ্বোধনী দিনে পত্রিকাটির বর্ধিত কলেবরে ৯৬ পৃষ্ঠার বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ ও নিউ ইয়র্কের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বাণী ও শুভেচ্ছা বাণী দিয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মুক্তিযোদ্ধাদের বিশেষ ভাবে সম্মাননা জানানো হয়।

আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনেটর জন লু, নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, উইকলি দ্য নিউ জেনারেশন-এর উপদেষ্টা একেএম ফজলুল হক, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ্‌ নেওয়াজ (এমবিএ),ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদ, জালালাবাদ এসোসিয়েশানের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মইনু জামান চৌধুরী, আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা অর্ঘ্য সারথী শিকদার, সানফ্লাওয়ার ব্রোকারিজের প্রেসিডেন্ট আনোয়ার জাহিদ, ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট বিল্লাল চৌধুরী, ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনকের প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিটু, খামার বাড়ির প্রেসিডেন্ট হারুন ভুঁইয়া, শো-টাইম মিউজিকের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. আলম নমি, ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. ফখরুল ইসলাম দেলোয়ার, স্টার ফোটোগ্রাফির প্রেসিডেন্ট নেহার সিদ্দিকী এবং প্রমুখ।



উইকলি দ্য জেনারেশন’ -এর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাদিয়া জে. চৌধুরীকে। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন শাহ্‌ জে. চৌধুরী, মুবিন খান ও সালমান জে. চৌধুরী। সম্পাদকমণ্ডলী বোর্ডে আছেন হুসনেয়ারা চৌধুরী, ফৌজিয়া জে. চৌধুরী ও শান্তা ইসলাম দেবরাজ এ. নাথ।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন