https://www.prothomalony.com/
6655
new-york
ঝড় আর ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আগাম তেমন সতর্ক সংকেত ছাড়াই ২৯ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্ক এবং নিউজার্সির জন্য একটি দুঃস্বপ্নের দিন হয়ে উঠে। টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে লাগুর্ডিয়া বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে। সড়ক মহাসড়কে প্লাবন সৃষ্টি হলে ট্রেন, বাস বন্ধ হয়ে যায়। নিউইয়র্ক সিটি সহ নিউজার্সীর উত্তর পূর্বাঞ্চল জুড়ে বৃষ্টিজনিত ভয়াবহ অবস্থার সৃষ্টি হলে দুই রাজ্যেই জরুরী অবস্থা ঘোষনা করতে হয়েছে।
নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর ৫ ইঞ্চিরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৭ ইঞ্চিও ছাড়িয়ে গেছে এবং বৃষ্টিপাত শুক্রবার বিকেল পর্যন্ত চলমান থাকে।
নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হকোল সামগ্রিক পরিস্থিতিকে ভয়ংকর, এমনকি জীবনের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক প্রতিক্রিয়ায় গভর্নর ক্যাথি লিখেছেন, ‘সমগ্র অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত দেখছি, তাতে আমি নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি।’ তিনি আরও লিখেছেন, ‘অনুগ্রহ করে নিরাপদ থাকার জন্য পদক্ষেপ নিন এবং পানিতে ডুবে যাওয়া রাস্তায় চলাফেরার চেষ্টা করবেন না।’
বিভিন্ন মাধ্যমে ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেকে হাঁটুজল আবার কেউ কেউ কোমর সমান পানি পাড়ি দিচ্ছেন। যোগাযোগ কর্তৃপক্ষ নাগরিকদের উদ্দেশে পরামর্শ দিয়েছে, ‘যদি একান্তই ভ্রমণের প্রয়োজন না পড়ে, তবে বাড়িতে থাকুন।’ নিউইয়র্কের পুলিশ বিভাগ একাধিক রাস্তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
একই অবস্থা বিরাজ করে নিউজার্সির উত্তর ও পশ্চিমাঞ্চলে। বেশ কয়েকটি সড়ক মহাসড়ক বন্ধ হয়ে যায়। পাল্বনের কারণে বহু বাড়ই ঘরের বেসম্যান্টে পানই উঠে যায়। রাজ্য গভর্নর ফিল মারফি বন্যা আক্রান্ত এলাকাগুলোর জন্য জরুরী অবস্থার ঘোষণা দেন। লোকজনকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন